قريش والأنصار، وغفار وأسلم".

‌‌97= باب من ستر مسلماً- 323
115/758- (ضعيف) عَنْ أَبِي الْهَيْثَمِ قَالَ: جَاءَ قَوْمٌ إِلَى عُقْبَةَ بْنِ عَامِرٍ، فَقَالُوا: إِنَّ لَنَا جِيرَانًا يَشْرَبُونَ ويفعلون، أفترفعهم إِلَى الْإِمَامِ؟ قَالَ: لَا، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: " مَنْ رَأَى مِنْ مُسْلِمٍ عَوْرَةً فَسَتَرَهَا، كَانَ كَمَنْ أحيا موؤدة من قبرها".

‌‌98= باب قوس قزح- 328
116/765- (ضعيف) عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: "الْمَجَرَّةُ: بَابٌ مِنْ أَبْوَابِ السَّمَاءِ، وَأَمَّا قَوْسُ قُزَحٍ: فَأَمَانٌ مِنَ الْغَرَقِ بَعْدَ قَوْمِ نُوحٍ عليه السلام".

‌‌99= بَابُ لَا يُحدّ الرَّجُلُ إِلَى أخيه النّظر إذا ولّى - 332
117/771- (ضعيف) عَنْ مُجَاهِدٍ قَالَ: "يُكْرَهُ أَنْ يُحدّ الرَّجُلُ إِلَى أَخِيهِ النَّظَرَ، أَوْ يُتْبِعَهُ بَصَرَهُ إِذَا وَلَّى (وفي رواية:
কুরাইশ ও আনসার এবং গিফার ও আসলাম।".

‌‌৯৭= পরিচ্ছেদ: যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখে- ৩২৩
১১৫/৭৫৮- (যয়িফ) আবুল হায়সাম থেকে বর্ণিত, তিনি বলেন: একদল লোক উকবাহ ইবনে আমিরের নিকট এসে বললেন: আমাদের এমন কিছু প্রতিবেশী আছে যারা মদ্যপান করে এবং (অসৎ) কাজ করে, আমরা কি তাদের বিষয়টি ইমামের (শাসকের) কাছে পেশ করব? তিনি বললেন: না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: "যে ব্যক্তি কোনো মুসলিমের গোপনীয় দোষ দেখে তা গোপন রাখল, সে যেন কবর থেকে জীবন্ত প্রোথিত কন্যা সন্তানকে পুনর্জীবিত করল।"

‌‌৯৮= পরিচ্ছেদ: রংধনু- ৩২৮
১১৬/৭৬৫- (যয়িফ) ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন: "ছায়াপথ হলো আসমানের দরজাগুলোর একটি দরজা, আর রংধনু হলো নূহ আলাইহিস সালামের কওমের পর (মহাস্লাবন বা) ডুবে মরা থেকে নিরাপত্তার প্রতীক।"

‌‌৯৯= পরিচ্ছেদ: কোনো ব্যক্তি তার ভাইয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকবে না যখন সে ফিরে চলে যায় - ৩৩২
১১৭/৭৭১- (যয়িফ) মুজাহিদ থেকে বর্ণিত, তিনি বলেন: "কোনো ব্যক্তি তার ভাইয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা, অথবা সে যখন ফিরে চলে যায় তখন তার দিকে তাকিয়ে থাকা অপছন্দনীয় (অন্য একটি বর্ণনায় আছে: "

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 71)