‌‌23= بَابُ فَضْلِ مَنْ يَعُولُ يَتِيمًا من أبويه- 75
25/134- (ضعيف) عَنِ الْحَسَنِ: أَنَّ يَتِيمًا كَانَ يُحضرُ طَعَامَ ابْنِ عُمَرَ، فَدَعَا بِطَعَامٍ ذَاتَ يَوْمٍ، فَطَلَبَ يَتِيمَهُ فَلَمْ يَجِدْهُ، فَجَاءَ بَعْدَمَا فَرَغَ ابْنُ عُمَرَ، فَدَعَا لَهُ ابْنُ عمر بطعام، فلم يَكُنْ عِنْدَهُمْ، فَجَاءَه بِسَوِيقٍ وَعَسَلٍ. فَقَالَ: "دُونَكَ هَذَا فَوَاللَّهِ! مَا غُبِنْتَ". يَقُولُ الْحَسَنُ: "وَابْنُ عُمَرَ والله! ما غُبن".

‌‌24= بَابُ خَيْرُ بَيْتٍ بيتٌ فِيهِ يتيم يُحسن إليه -76
26/137- (ضعيف) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم: " خَيْرُ بَيْتٍ فِي الْمُسْلِمِينَ بيتٌ فِيهِ يَتِيمٌ يُحسن إِلَيْهِ، وَشَرُّ بيتٍ فِي الْمُسْلِمِينَ بيتٌ فِيهِ يَتِيمٌ يُساء إِلَيْهِ، أَنَا وكافلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ كَهَاتَيْنِ" يُشير بِإِصْبَعَيْهِ".

‌‌25= بَابُ كُنَّ لِلْيَتِيمِ كالأب الرحيم- 77
27/139- (ضعيف) عن حمزة بن نُجيح أبي عُمَارَةَ قَالَ: سَمِعْتُ الْحَسَنَ يَقُولُ: "لَقَدْ عهدتُ الْمُسْلِمِينَ، وَإِنَّ الرَّجُلَ مِنْهُمْ ليُصبح فَيَقُولُ: يَا أَهْلِيَهْ! يا
‌২৩= অনুচ্ছেদ: পিতা-মাতার (মৃত্যুর পর) এতিম লালন-পালনকারীর মর্যাদা- ৭৫
২৫/১৩৪- (যঈফ) হাসান থেকে বর্ণিত: জনৈক এতিম ইবনে উমরের আহারের সময় উপস্থিত থাকত। একদিন তিনি খাবার চাইলেন এবং সেই এতিম ছেলেটিকে খুঁজলেন কিন্তু তাকে পেলেন না। ইবনে উমরের আহার শেষ হওয়ার পর সে উপস্থিত হলো। ইবনে উমর তার জন্য খাবারের ব্যবস্থা করতে বললেন কিন্তু তাঁদের নিকট তখন কোনো খাবার অবশিষ্ট ছিল না। ফলে তিনি তার জন্য ছাতু ও মধু নিয়ে এলেন এবং বললেন: "এটি গ্রহণ করো। আল্লাহর শপথ! তুমি ক্ষতিগ্রস্ত হওনি।" হাসান বলেন: "আর আল্লাহর শপথ! ইবনে উমরও ক্ষতিগ্রস্ত হননি।"

‌‌২৪= অনুচ্ছেদ: মুসলিমদের সেই ঘরই সর্বোত্তম যাতে এমন এতিম আছে যার সাথে সদাচরণ করা হয়- ৭৬
২৬/১৩৭- (যঈফ) আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "মুসলিমদের ঘরগুলোর মধ্যে সেই ঘরটিই সর্বোত্তম যাতে কোনো এতিম রয়েছে এবং তার সাথে সদাচরণ করা হয়। আর মুসলিমদের ঘরগুলোর মধ্যে সেই ঘরটিই সর্বনিকৃষ্ট যাতে কোনো এতিম রয়েছে এবং তার সাথে দুর্ব্যবহার করা হয়। আমি এবং এতিমের লালন-পালনকারী জান্নাতে এই দুটির ন্যায় থাকব," এই বলে তিনি তাঁর দুই আঙ্গুল দিয়ে ইশারা করলেন।

‌‌২৫= অনুচ্ছেদ: এতিমের প্রতি দয়ালু পিতার ন্যায় হও- ৭৭
২৭/১৩৯- (যঈফ) হামজাহ বিন নুযাইহ আবু উমারাহ থেকে বর্ণিত, তিনি বলেন: আমি হাসানকে বলতে শুনেছি: "আমি এমন মুসলিমদের পেয়েছি যাঁদের অবস্থা এই ছিল যে, তাঁদের কোনো ব্যক্তি সকালে জাগ্রত হয়ে বলতেন: হে আমার পরিজন! হে...

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 32)