177 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ قَالَ: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حُمَيْدٍ، وَدَاوُدَ، وَمَطَرٍ، وَعَامِرٍ الْأَحْوَلِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ عَلَى أَصْحَابِهِ وَهُمْ يَتَنَازَعُونَ فِي الْقَدَرِ هَذَا يَنْزِعُ آيَةً وَهَذَا يَنْزِعُ آيَةً فَكَأَنَّمَا فُقِيءَ فِي وَجْهِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَبُّ الرُّمَّانِ فَقَالَ: «أَبِهَذَا أُمِرْتُمْ أَوَ بِهَذَا وُكِّلْتُمْ؟ تَضْرِبُونَ كِتَابَ اللَّهِ بَعْضَهُ بِبَعْضٍ انْظُرُوا إِلَى مَا أُمِرْتُمْ بِهِ فَاتَّبِعُوهُ»
১৭৭ - আমাদের নিকট ইব্রাহীম বর্ণনা করেছেন, তিনি বলেন: আমাদের নিকট হাজ্জাজ ইবনে মিনহাল বর্ণনা করেছেন, তিনি বলেন: আমাদের নিকট হাম্মাদ ইবনে সালামাহ বর্ণনা করেছেন হুমায়দ, দাউদ, মাতার এবং আমির আল-আহওয়াল থেকে, তিনি আমর ইবনে শুয়াইব থেকে, তিনি তাঁর পিতা থেকে, তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের নিকট বের হয়ে আসলেন যখন তাঁরা তকদির বিষয়ে বিবাদে লিপ্ত ছিলেন; এজন একটি আয়াত উপস্থাপন করছিল এবং অন্যজন আরেকটি আয়াত উপস্থাপন করছিল। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারা মুবারক (রাগে) এমন হয়ে গেল যেন তাতে ডালিমের দানা নিংড়ে দেওয়া হয়েছে। তখন তিনি বললেন: “তোমরা কি একারণেই আদিষ্ট হয়েছ, নাকি একারণেই তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে? তোমরা আল্লাহর কিতাবের এক অংশকে অন্য অংশের বিপরীতে লড়িয়ে দিচ্ছ! তোমরা লক্ষ্য করো তোমাদের কিসের আদেশ দেওয়া হয়েছে অতঃপর সেটি অনুসরণ করো।”
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 270)