وَرُوِّينَا فِي الْحَدِيثِ الثَّابِتِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي خُطْبَتِهِ يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ يَقُولُ: مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، أَصْدَقُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَأَحْسَنُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ " أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ ، أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ الطَّبَرَانِيُّ ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْفِرْيَابِيُّ ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ ، عَنْ سُفْيَانَ ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَابِرِ، فَذَكَرَهُ
আর আমাদের নিকট নির্ভরযোগ্য হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর খুতবায় আল্লাহর প্রশংসা করতেন এবং তাঁর যোগ্য মর্যাদা অনুযায়ী তাঁর গুণগান গাইতেন। অতঃপর বলতেন: “যাকে আল্লাহ হিদায়াত দান করেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে হিদায়াত দেওয়ার কেউ নেই। সবচেয়ে সত্য বাণী হলো আল্লাহর কিতাব এবং সর্বোত্তম পথনির্দেশ হলো মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পথনির্দেশ। আর নিকৃষ্টতম বিষয় হলো (দ্বীনের মধ্যে) নবউদ্ভুদ বিষয়সমূহ, প্রতিটি নবউদ্ভুদ বিষয়ই বিদআত, আর প্রতিটি বিদআত হলো পথভ্রষ্টতা এবং প্রতিটি পথভ্রষ্টতার পরিণাম জাহান্নাম।” আলী ইবনে আহমাদ ইবনে আবদান আমাদের সংবাদ দিয়েছেন, সুলাইমান ইবনে আহমাদ আত-তাবারানি আমাদের সংবাদ দিয়েছেন, জাফর ইবনে মুহাম্মাদ আল-ফিরইয়াবি আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন, হিব্বান ইবনে মুসা আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন, ইবনুল মুবারক আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন সুফিয়ান থেকে, তিনি জাফর ইবনে মুহাম্মাদ থেকে, তিনি তাঁর পিতা থেকে, তিনি জাবির থেকে বর্ণনা করেছেন; অতঃপর তিনি তা উল্লেখ করেছেন।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 229)