952 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامِ ابْنَةِ مِلْحَانَ، فَتُطْعِمُهُ، وَكَانَتْ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، فَأَطْعَمَتْهُ وَجَعَلَتْ تَفْلِي رَأْسَهُ، فَنَامَ ثُمَّ اسْتَيْقَظَ يَضْحَكُ
صحيح
৯৫২ - আবদুল্লাহ ইবনু ইউসুফ আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি বলেন: মালিক আমাদের সংবাদ দিয়েছেন ইসহাক ইবনু আবু তালহা থেকে যে, তিনি আনাস ইবনু মালিককে বলতে শুনেছেন: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উম্মু হারাম বিনতে মিলহানের নিকট প্রবেশ করতেন এবং তিনি তাঁকে খাবার খাওয়াতেন। আর তিনি উবাদাহ ইবনুস সামিতের স্ত্রী ছিলেন। একদা তিনি তাঁকে আহার করালেন এবং তাঁর মাথা পরিষ্কার করে দিতে শুরু করলেন। এরপর তিনি ঘুমিয়ে পড়লেন, অতঃপর তিনি হাসতে হাসতে জেগে উঠলেন।
সহীহ

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 328)