909 - حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ الْفَضْلُ، عَنْ سُفْيَانَ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ عِيسَى بْنِ عَاصِمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «الطِّيَرَةُ شِرْكٌ، وَمَا مِنَّا، وَلَكِنَّ اللَّهَ يُذْهِبُهُ بِالتَّوَكُّلِ»
صحيح
৯০৯ - আবু নুআইম আল-ফাদল আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন সুফিয়ান থেকে, তিনি সালামাহ বিন কুহাইল থেকে, তিনি ঈসা বিন আসিম থেকে, তিনি যির বিন হুবাইশ থেকে, তিনি আবদুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: «কুলক্ষণ গ্রহণ করা শিরক। আমাদের মধ্যে এমন কেউ নেই [যার মনে এর সামান্য কিছু উদয় হয় না], তবে আল্লাহ তাওয়াক্কুলের মাধ্যমে তা দূর করে দেন»
সহিহ

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 313)