إلى طلاسم وصيغ سحرية، وتكهنات وتنبؤات غيبية، وتنجيم وقوائم في الفأل السماوي منه والأرضي(1) كما ذكرت آنفًا.
وما يُحكى عن حدائق بابل المعلقة، والمُحاطة بخندق مائي، والتي يُقال بأنها من عجائب الدنيا السبع، فلا أثر لها في الواقع، وإنما هي مجرد نسج من الخيال(2)، وقيل بأنها مجرد أشجار نمت على شرفات القصر كما جاء في وصفها، وليست معلقة فعليًّا.
* * *--------------------------------------------
(1) يُنظر: قصة الحضارة (227).
(2) يُنظر: المدخل إلى علم الآثار (210).
তুকতাক ও জাদুকরী মন্ত্র, অদৃশ্যের গণনা ও ভবিষ্যৎবাণী এবং জ্যোতিষশাস্ত্র ও আসমানি ও জমিনি শুভাশুভ লক্ষণের তালিকায় পর্যবসিত হয়েছে(১) যেমনটি আমি ইতিপূর্বে উল্লেখ করেছি।
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান সম্পর্কে যা বলা হয়, যা একটি জলবেষ্টিত পরিখা দ্বারা ঘেরা ছিল এবং যাকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্তর্ভুক্ত বলা হয়, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই; বরং তা নিছক কল্পনার বুনন মাত্র(২)। আরও বলা হয়েছে যে, এগুলো প্রাসাদের বারান্দায় জন্মানো কিছু গাছ মাত্র যেমনটি এর বর্ণনায় এসেছে, এবং এগুলো প্রকৃতপক্ষে ঝুলন্ত ছিল না।
* * *--------------------------------------------
(১) দ্রষ্টব্য: কিসসাতুল হাদারা (২২৭)।
(২) দ্রষ্টব্য: আল-মাদখাল ইলা ইলমিল আসার (২১০)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 277)