رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ} فَلَمَّا فعَلُوا ذلِكَ نَسَخَهَا اللَّه تَعَالَى، فَأَنْزَلَ اللَّه عز وجل: {لا يُكَلِّفُ اللَّهُ نَفْساً إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا} قَالَ: نَعَمْ {رَبَّنَا وَلا تَحْمِلْ عَلَيْنَا إِصْراً كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا} قَالَ: نعَمْ {رَبَّنَا وَلا تُحَمِّلْنَا مَا لا طَاقَةَ لَنَا بِهِ} .قَالَ: نَعَمْ {وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ} قَالَ: نعَمْ. رواه مسلم.
হে আমাদের প্রতিপালক, আপনার নিকটই প্রত্যাবর্তনস্থল।} অতঃপর যখন তারা তা করল, আল্লাহ তাআলা তা রহিত করে দিলেন। অতঃপর আল্লাহ প্রতাপশালী ও মহিমান্বিত অবতীর্ণ করলেন: {আল্লাহ কোনো সত্তার ওপর তার সাধ্যাতীত কোনো বোঝা চাপিয়ে দেন না। সে যা অর্জন করেছে তা তারই জন্য এবং সে যা কামাই করেছে তা তারই ওপর বর্তাবে। হে আমাদের প্রতিপালক! যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি, তবে আপনি আমাদের পাকড়াও করবেন না।} তিনি বললেন: হ্যাঁ। {হে আমাদের প্রতিপালক! আমাদের ওপর তেমন ভারী বোঝা অর্পণ করবেন না, যেমনটি আপনি আমাদের পূর্ববর্তীদের ওপর অর্পণ করেছিলেন।} তিনি বললেন: হ্যাঁ। {হে আমাদের প্রতিপালক! আমাদের ওপর এমন কিছু চাপাবেন না যার সামর্থ্য আমাদের নেই।} তিনি বললেন: হ্যাঁ। {আর আমাদের মার্জনা করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি রহম করুন। আপনিই আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।} তিনি বললেন: হ্যাঁ। মুসলিম এটি বর্ণনা করেছেন।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 88)