346-‌‌ باب تحريم الوصَال في الصوم وَهُوَ أنْ يصوم يَومَينِ أَوْ أكثر، وَلَا يأكل وَلَا يشرب بينهما
1/1764- عَنْ أَبي هُريْرَةَ وَعَائِشَةَ رضي الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْوِصالِ. متفقٌ عليه.
2/1765- وَعَن ابْنِ عُمَرَ رضي الله عنهما قالَ: نَهَى رسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْوِصالِ. قَالُوا: إِنَّكَ تُواصِلُ؟ قَالَ:"إِنِّي لَسْتُ مِثْلَكُمْ، إِني أُطْعَمُ وَأُسْقَى" متفقٌ عَلَيْهِ، وهذا لَفْظُ البُخاري.
৩৪৬-‌‌ সিয়ামের ক্ষেত্রে ‘বিসাল’ (একটানা রোজা রাখা) হারাম হওয়ার অধ্যায়; আর তা হলো দুই দিন বা তার বেশি রোজা রাখা এবং এর মাঝে কোনো কিছু আহার বা পান না করা।
১/১৭৬৪- আবু হুরায়রা ও আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘বিসাল’ (একটানা রোজা রাখা) থেকে নিষেধ করেছেন। (বুখারি ও মুসলিম)।
২/১৭৬৫- ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘বিসাল’ (একটানা রোজা রাখা) থেকে নিষেধ করেছেন। সাহাবীগণ বললেন: আপনি তো একটানা রোজা রাখেন? তিনি বললেন: "নিশ্চয় আমি তোমাদের মতো নই; আমাকে আহার করানো হয় এবং পান করানো হয়।" (বুখারি ও মুসলিম, আর এটি বুখারির শব্দ বিন্যাস)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 488)