318-‌‌ باب كراهة الحلف في البيع وإنْ كان صادقاً
1/1720- عَنْ أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يقُولُ: "الحَلِفُ منْفَقَةٌ للسِّلْعَةِ، مَمْحَقَةٌ للْكَسْبِ" متفقٌ عَلَيْهِ.
2/1721- وَعَنْ أَبي قَتَادَةَ رضي الله عنه أنه سمع رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: "إِيَّاكُمْ وَكَثْرَةَ الحلِفِ فِي الْبَيْعِ، فَإِنَّهُ يُنَفِّقُ ثُمَّ يَمْحَقُ" رواه مسلم.
৩১৮-‌‌ কেনাবেচায় কসম করার অপছন্দনীয়তা, যদিও তা সত্য হয়
১/১৭২০- আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন: আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি: "কসম পণ্যের কাটতি বাড়িয়ে দেয়, কিন্তু তা উপার্জনের বরকত ধ্বংস করে দেয়।" (বুখারী ও মুসলিম)।
২/১৭২১- আবু কাতাদা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত যে, তিনি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছেন: "তোমরা কেনাবেচায় অধিক কসম করা থেকে বেঁচে থাকো; কেননা তা পণ্য বিক্রয় বাড়িয়ে দিলেও পরবর্তীতে বরকত মিটিয়ে দেয়।" (মুসলিম)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 479)