4/1545- وعن ابنِ عُمرَ رضي الله عنهما قالَ: قَالَ النَّبيُّ صلى الله عليه وسلم: " أفْرَى الفِرَى أنْ يُرِيَ الرجُلُ عيْنَيْهِ مَا لَمْ تَرَيا".
رواهُ البخاري. ومعناه: يقولُ: رأيتُ فيما لَمْ يَرَهُ.
5/1546- وعن سَمُرَةَ بنِ جُنْدُبٍ رضي الله عنه قالَ: كانَ رسُولُ اللَّه صلى الله عليه وسلم مِما يُكْثِرُ أنْ يقولَ لأصحابهِ: "هَلْ رَأَى أحدٌّ مِنكُمْ مِن رُؤْيَا؟ "فيقُصُّ عليهِ منْ شَاءَ اللَّه أنْ يقُصَّ. وَإنَّهُ قَالَ لنا ذَات غَدَاةٍ:"إنَّهُ أتَاني اللَّيْلَةَ آتيانِ، وإنَّهُما قَالا لِي: انطَلقْ، وإنِّي انْطلَقْتُ معهُما، وإنَّا أتَيْنَا عَلى رجُلٍ مُضْطَجِعٌ، وإِذَا آَخَرُ قَائِمٌ عَلَيْهِ بِصَخْرَةٍ، وإِذَا هُوَ يَهْوي بالصَّخْرَةِ لِرَأْسِهِ، فَيثْلَغُ رَأْسهُ، فَيَتَدَهْدهُ الحَجَرُ هَاهُنَا. فيتبعُ الحَجَرَ فيأْخُذُهُ، فَلَا يَرجِعُ إلَيْه حَتَّى يَصِحَّ رَأْسُهُ كَما كَانَ، ثُمَّ يَعُودُ عَلَيْهِ، فَيفْعلُ بهِ مِثْلَ مَا فَعَل المَرَّةَ الأوْلَى،"قَالَ: قلتُ لهما: سُبْحانَ اللَّهِ، مَا هذانِ؟ قَالا لي: انْطَلِقْ انْطَلِقْ، فانْطَلَقْنا. فأَتيْنَا عَلى رَجُل مُسْتَلْقٍ لقَفَاه وَإذا آخَرُ قائمٌ عليهِ بكَلُّوبٍ مِنْ حَديدٍ، وَإِذَا هُوَ يَأْتى أحَد شِقَّيْ وَجْهِهِ فيُشَرْشِرُ شِدْقَهُ إِلَى قَفاهُ، ومنْخِرهُ إلى قَفَاهُ، وَعينَهُ إلى قَفاهُ، ثُمَّ يتَحوَّل إِلَى الجانبِ الآخرِ فَيَفْعَل بهِ مثْلَ مَا فعلًَ بالجَانِبِ الأوَّلِ، فَما يَفْرُغُ مِنْ ذلكَ الجانبِ حتَّى يصِحَّ ذلكَ الجانِبُ كما كانَ، ثُمَّ يَعُودُ عليْهِ، فَيَفْعَل مِثْلَ مَا فَعلَ فِي المَرَّةِ الأُوْلَى. قَالَ: قلتُ: سُبْحَانَ اللَّه، مَا هذانِ؟ قالا لي: انْطلِقْ انْطَلِقْ، فَانْطَلَقْنَا. فَأتَيْنا عَلى مِثْل التَّنُّورِ فَأَحْسِبُ أنهُ قَالَ: فإذا فيهِ لَغَطٌ، وأصْواتٌ، فَاطَّلَعْنا فيهِ فَإِذَا فِيهِ رجالٌ ونِساء عُرَاةٌ، وَإِذَا هُمْ يأتِيهمْ لَهَبٌ مِنْ أَسْفلِ مِنْهُمْ، فإذا أتَاهُمْ ذلكَ اللَّهَبُ ضَوْضوا، قلتُ مَا هؤلاءِ؟ قَالا لِي: انْطَلِقْ انْطَلِقْ، فَانْطَلقْنَا. فَأَتيْنَا عَلَى نهرٍ حسِبْتُ أَنهُ كانَ يقُولُ:"أَحْمرُ مِثْلُ الدًَّمِ، وَإِذَا في النَّهْرِ رَجُلٌ سابِحٌ يَسْبحُ، وَإذا عَلَى شَطِّ النَّهْرِ رجُلٌ قَد جَمَعَ عِندَهُ حِجارةً كَثِيرَة، وَإِذَا ذلكَ السَّابِحُ يَسْبَحُ مَا يَسْبَحُ، ثُمَّ يَأتيْ ذلكَ الَّذِي قَدْ جمَعَ عِنْدهُ الحِجارةًَ، فَيَفْغَرُ لهَ فاهُ، فَيُلْقِمُهُ حَجَراً، فَيَنْطَلِقُ فَيَسْبَحُ، ثُمًَّ يَرْجِعُ إليهِ، كُلَّمَا رَجَعَ إليْهِ، فَغَر لهُ فاهُ، فَألْقمهُ حَجَراً، قُلْتُ لهُما: مَا هذانِ؟ قالَا لِي: انْطلِقْ انطلِق، فانْطَلَقنا. فَأَتَيْنَا عَلَى رَجُلٍ كريِه المَرْآةِ، أوْ كأَكرَهِ مَا أنتَ رَاءٍ رجُلاً مَرْأَى، فإذا هُوَ عِندَه نارٌ يحشُّها وَيسْعى حَوْلَهَا، قلتُ لَهُمَا: مَا هَذَا؟ قالَا لي: انْطَلِقْ انْطلِقْ، فَانْطَلقنا. فَأتَينا عَلَى روْضةٍ مُعْتَمَّةٍ فِيها مِنْ كلِّ نَوْرِ الرَّبيعِ، وَإِذَا بيْنَ ظهْرِي الرَّوضَةِ رَجلٌ طويلٌ لا أكادُ أَرَى رأسَهُ طُولاً في السَّماءِ، وَإِذَا حوْلَ الرجلِ منْ أَكْثَرِ وِلدانٍ رَأَيْتُهُمْ قطُّ، قُلتُ: مَا هَذَا؟ وَمَا هؤلاءِ؟ قالا لي: انطَلقْ انْطَلِقْ فَاَنْطَلقنا. فَأتيْنَا إِلَى دَوْحةٍ عظِيمَة لَمْ أَرَ دَوْحةً قطُّ

৪/১৫৪৫- ইবনে উমর (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "সবচেয়ে বড় মিথ্যা হলো কোনো ব্যক্তি তার দুই চোখকে এমন কিছু দেখানো যা তারা দেখেনি।"
এটি বুখারি বর্ণনা করেছেন। এর অর্থ হলো: সে বলে, আমি স্বপ্নে এমন কিছু দেখেছি যা বাস্তবে তার দুই চোখ দেখেনি।
৫/১৫৪৬- সামুরা বিন জুনদুব (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রায়ই তাঁর সাহাবীদের বলতেন: "তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছো?" তখন আল্লাহর ইচ্ছায় কেউ কেউ তাঁর কাছে স্বপ্ন বর্ণনা করতেন। একদিন সকালে তিনি আমাদের বললেন: "গত রাতে আমার কাছে দুজন আগন্তুক আসলেন এবং আমাকে বললেন: ‘চলুন’। আমি তাঁদের সাথে রওনা হলাম। আমরা এমন এক ব্যক্তির কাছে আসলাম যে শুয়ে আছে, আর অন্য একজন লোক একটি বড় পাথর নিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। সে পাথরটি দিয়ে তার মাথায় আঘাত করছে, যাতে তার মাথা চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে এবং পাথরটি ছিটকে দূরে গিয়ে পড়ছে। সে পাথরটির পিছু নিয়ে সেটি কুড়িয়ে আনছে, কিন্তু সে ফিরে আসার আগেই লোকটির মাথা আগের মতো সুস্থ হয়ে যাচ্ছে। এরপর সে পুনরায় আগের মতো আঘাত করছে।" তিনি বলেন: আমি তাঁদের বললাম: ‘সুবহানাল্লাহ! এরা কারা?’ তাঁরা আমাকে বললেন: ‘চলুন, চলুন’। আমরা চলতে লাগলাম এবং চিৎ হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির কাছে পৌঁছলাম। সেখানে অন্য এক ব্যক্তি লোহার আঁকশি নিয়ে দাঁড়িয়ে আছে। সে তার চেহারার এক পাশ দিয়ে আঁকশি ঢুকিয়ে দিচ্ছে এবং তার গাল মাথার পেছন পর্যন্ত চিরে ফেলছে, তেমনিভাবে তার নাক এবং চোখকেও চিরে মাথার পেছন পর্যন্ত নিয়ে যাচ্ছে। এরপর সে অন্য পাশে গিয়ে একইভাবে করছে। এক পাশ শেষ হতে না হতেই অন্য পাশটি আগের মতো সুস্থ হয়ে যাচ্ছে। এরপর সে আবার প্রথম বারের মতো কাজ শুরু করছে। আমি বললাম: ‘সুবহানাল্লাহ! এরা কারা?’ তাঁরা আমাকে বললেন: ‘চলুন, চলুন’। আমরা চলতে লাগলাম এবং একটি তন্দুর সদৃশ গর্তের কাছে পৌঁছলাম। বর্ণনাকারী বলেন: আমার মনে হয় তিনি বলেছিলেন যে সেখানে শোরগোল ও চিৎকার শোনা যাচ্ছিল। আমরা তাতে উঁকি দিয়ে দেখলাম সেখানে উলঙ্গ নারী ও পুরুষ রয়েছে এবং নিচ থেকে আগুনের শিখা তাদের দিকে ধেয়ে আসছে। যখনই আগুনের শিখা তাদের কাছে আসছে, তারা চিৎকার করে উঠছে। আমি বললাম: ‘এরা কারা?’ তাঁরা আমাকে বললেন: ‘চলুন, চলুন’। আমরা চলতে লাগলাম এবং একটি নদীর কাছে আসলাম। বর্ণনাকারী বলেন: আমার মনে হয় তিনি বলেছিলেন যে সেটি রক্তের মতো লাল ছিল। সেই নদীতে একজন লোক সাঁতার কাটছে এবং তীরের ওপর অন্য একজন লোক অনেক পাথর জমা করে রেখেছে। সেই সাঁতারু ব্যক্তি কিছুক্ষণ সাঁতার কাটার পর পাথর জমা করা লোকটির কাছে আসছে এবং নিজের মুখ হা করছে, আর ঐ লোকটি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। এরপর সে চলে গিয়ে আবার সাঁতার কাটছে এবং পুনরায় ফিরে আসছে। যতবারই সে ফিরে আসছে, লোকটি তার মুখে পাথর ঢুকিয়ে দিচ্ছে। আমি তাঁদের বললাম: ‘এরা কারা?’ তাঁরা আমাকে বললেন: ‘চলুন, চলুন’। আমরা চলতে লাগলাম এবং একজন কুৎসিত দর্শনের লোকের কাছে আসলাম, অথবা তুমি যত কুৎসিত লোক দেখেছ তার মধ্যে সে সবচেয়ে বেশি কুৎসিত। সে তার কাছে থাকা আগুন জ্বালাচ্ছে এবং তার চারপাশে দৌড়াদৌড়ি করছে। আমি তাঁদের বললাম: ‘এটি কী?’ তাঁরা আমাকে বললেন: ‘চলুন, চলুন’। আমরা চলতে লাগলাম এবং একটি ঘন সবুজ বাগানে আসলাম যেখানে বসন্তের সব ধরণের ফুল ছিল। সেই বাগানের মাঝখানে একজন দীর্ঘদেহী পুরুষ ছিলেন, যাঁর উচ্চতার কারণে আকাশে তাঁর মাথা আমি প্রায় দেখতেই পাচ্ছিলাম না। আর সেই লোকের চারপাশে অনেক শিশু ছিল, এত বেশি শিশু আমি আগে কখনো দেখিনি। আমি বললাম: ‘এটি কী এবং এরা কারা?’ তাঁরা আমাকে বললেন: ‘চলুন, চলুন’। আমরা চলতে লাগলাম এবং একটি বিশাল গাছের কাছে পৌঁছলাম, যেটির মতো বড় ও সুন্দর গাছ আমি আগে কখনো দেখিনি।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 437)