236-‌‌ باب فضل العتق
قَالَ الله تَعَالَى: {فَلا اقْتَحَمَ الْعَقَبَةَ وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ فَكُّ رَقَبَةٍ} [البلد: 11-13] .
1/1358- وعنْ أَبي هُريرةَ، رضي الله عنه، قَالَ: قَالَ لي رَسولُ اللَّه صلى الله عليه وسلم: "منْ أَعْتَقَ رقَبةً مُسْلِمةً أَعْتَقًَ اللَّه بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْواً مِنْهُ مِنَ النَّارِ حَتَّى فَرْجَهُ بِفرجهِ". متفقٌ عليهِ.
2/1359- وعَنْ أَبي ذَرٍّ، رضي الله عنه، قالَ: قُلْتُ يَا رسُولَ اللَّه، أيُّ الأعْمالِ أفضَل؟ قَال:"الإيمانُ باللَّه، والجِهادُ في سبيلِ اللَّه"قَالَ: قُلْتُ: أيُّ الرِّقَابِ أفْضَلُ؟ قالَ:"أنْفَسُهَا عِنْد أَهْلِهَا، وَأَكثَرُهَا ثَمَناً "متفقٌ عَلَيْهِ.
২৩৬-‌‌ গোলাম আযাদ করার ফযীলত সংক্রান্ত পরিচ্ছেদ
আল্লাহ তাআলা বলেন: {অতঃপর সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করেনি। আপনি কি জানেন সেই গিরিপথটি কী? তা হলো দাসমুক্তি।} [আল-বালাদ: ১১-১৩] ।
১/১৩৫৮- আবু হুরাইরা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বলেছেন: "যে ব্যক্তি কোনো মুসলিম দাসকে মুক্ত করবে, আল্লাহ সেই দাসের প্রতিটি অঙ্গের বিনিময়ে তার প্রতিটি অঙ্গকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন, এমনকি দাসের লজ্জাস্থানের বিনিময়ে তার লজ্জাস্থানকেও।" (বুখারি ও মুসলিম)।
২/১৩৫৯- আবু যার (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি বললাম, হে আল্লাহর রাসূল! কোন আমলটি উত্তম? তিনি বললেন: "আল্লাহর প্রতি ঈমান এবং তাঁর পথে জিহাদ।" আমি বললাম: কোন ধরনের দাস মুক্ত করা উত্তম? তিনি বললেন: "যেটি তার মালিকের কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং যার মূল্য অধিক।" (বুখারি ও মুসলিম)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 383)