3/1355- وعن عبدِ اللَّهِ بن عمْرو بن العاص، رضي الله عنهما، قَالَ: قَالَ رسولُ اللَّه صلى الله عليه وسلم: "منْ قُتِل دُونَ مالِه، فَهُو شهيدٌ" متفقٌ عَلَيْهِ.
4/1356- وعنْ أَبي الأعْوَر سعيدِ بنِ زَيْدِ بنِ عَمْرو بنِ نُفَيْلٍ، أَحدِ العشَرةِ المشْهُودِ لَهمْ بالجنَّةِ، رضي الله عنهم، قَالَ: سمِعت رسُول اللَّهِ صلى الله عليه وسلم يقولُ: " منْ قُتِل دُونَ مالِهِ فهُو شَهيدٌ، ومنْ قُتلَ دُونَ دمِهِ فهُو شهيدٌ، وَمَنْ قُتِل دُونَ دِينِهِ فَهو شهيدٌ، ومنْ قُتِل دُونَ أهْلِهِ فهُو شهيدٌ".
رواه أَبو داود، والترمذي وَقالَ: حديثٌ حسنٌ صحيحٌ.
5/1357- وعنْ أَبي هُريرة، رضي الله عنه، قالَ: جاء رجُلٌ إِلَى رَسُول اللَّه صلى الله عليه وسلم فَقَال: يَا رسولَ اللَّه أَرأَيت إنْ جاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي؟ قَالَ:"فَلا تُعْطِهِ مالكَ"قَالَ: أَرأَيْتَ إنْ قَاتلني؟ قَالَ:"قَاتِلْهُ"قَالَ: أَرأَيت إنْ قَتلَني؟ قَالَ:"فَأنْت شَهيدٌ"قَالَ: أَرأَيْتَ إنْ قَتَلْتُهُ؟ قَالَ:"هُوَ فِي النَّارِ "رواهُ مسلمٌ.

৩/১৩৫৫- আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয়, সে শহীদ।" (বুখারী ও মুসলিম)।
৪/১৩৫৬- আবুল আওয়ার সাঈদ ইবন যায়েদ ইবন আমর ইবন নুফাইল (রাদ্বিয়াল্লাহু আনহুম)—যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন—থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি: "যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ, যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ, যে ব্যক্তি তার দ্বীন রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ এবং যে ব্যক্তি তার পরিবার রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ।"
আবু দাউদ ও তিরমিযী এটি বর্ণনা করেছেন এবং তিরমিযী বলেছেন: এটি হাসান সহীহ হাদীস।
৫/১৩৫৭- আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এসে বলল: হে আল্লাহর রাসূল! যদি কোনো ব্যক্তি আমার সম্পদ কেড়ে নিতে চায় তবে আপনার অভিমত কী? তিনি বললেন: "তুমি তাকে তোমার সম্পদ দিবে না।" সে বলল: যদি সে আমার সাথে লড়াই করে? তিনি বললেন: "তুমি তার সাথে লড়াই করো।" সে বলল: যদি সে আমাকে হত্যা করে ফেলে? তিনি বললেন: "তাহলে তুমি শহীদ।" সে বলল: যদি আমি তাকে হত্যা করি? তিনি বললেন: "সে জাহান্নামী।" (মুসলিম বর্ণনা করেছেন)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 383)