208- باب الحثِّ على صلاة تحية المسجد وكراهية الجلوس قبل أن يصلي ركعتين في أي وقت دخل وسواء صلَّى ركعتين بنية التَّحِيَّةِ أَوْ صلاة فريضة أَوْ سُنة راتبة أَوْ غيرها.
1/1144- عن أَبي قتادةَ رضي الله عنه، قالَ: قالَ رسولُ اللَّهِ صلى الله عليه وسلم: "إِذَا دَخَلَ أحَدُكم المسْجِدَ، فَلا يَجلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتيْنِ" متفقٌ عليه.
2/1145- وعن جابِرٍ رضي الله عنه قالَ: أَتيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وهَو فِي المسْجدِ، فَقَالَ: "صَلِّ ركْعَتيْن" متفقٌ عليه.

২০৮- অধ্যায়: তাহিয়্যাতুল মাসজিদ সালাতের প্রতি উৎসাহ প্রদান এবং যে কোনো সময়ে মসজিদে প্রবেশের পর দুই রাকাত সালাত আদায়ের পূর্বে বসা অপছন্দনীয় হওয়া; চাই সেই দুই রাকাত তাহিয়্যাতের নিয়তে আদায় করা হোক অথবা ফরজ সালাত, সুন্নাতে রাতেবা কিংবা অন্য কিছু হোক।
১/১১৪৪- আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, তখন সে যেন দুই রাকাত সালাত আদায় করার আগে না বসে।" বুখারী ও মুসলিম এটি বর্ণনা করতে একমত হয়েছেন।
২/১১৪৫- জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলাম যখন তিনি মসজিদে ছিলেন, তখন তিনি বললেন: "দুই রাকাত সালাত আদায় করো।" বুখারী ও মুসলিম এটি বর্ণনা করতে একমত হয়েছেন।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 338)