196-‌‌ باب تأكيد ركعتي سنَّةِ الصبح
1/1100- عن عائشةَ رضي الله عنها، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كانَ لا يدَعُ أَرْبعاً قَبْلَ الظُّهْرِ، ورَكْعَتَيْنِ قبْلَ الغَدَاةِ. رَوَاهُ البُخَارِيُّ.
১৯৬-ফজরের সুন্নাত দুই রাকাতের গুরুত্বের পরিচ্ছেদ
১/১১০০- আয়েশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যোহরের পূর্বে চার রাকাত এবং ফজরের আগে দুই রাকাত কখনো ত্যাগ করতেন না। বুখারী এটি বর্ণনা করেছেন।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 329)