5/1078- وعن جابرٍ رضي الله عنه قَالَ: سمعتُ رسولَ اللَّه صلى الله عليه وسلم يقولُ: "إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ والكُفْرِ تَرْكَ الصَّلاةِ "رواه مُسلِم.
6/1079- وعن بُرَيْدَةَ رضي الله عنه عن النبيِّ صلى الله عليه وسلم قَالَ: "العهْدُ الَّذِي بيْنَنا وبَيْنَهُمْ الصَّلاةُ، فمنْ تَرَكَهَا فَقدْ كَفَرَ" رواه التِّرمِذِيُّ وَقَالَ: حديثٌ حسنٌ صحيحٌ.
7/1080- وعن شقِيق بنِ عبدِ اللَّهِ التابعيِّ المُتَّفَقِ عَلَى جَلالتهِ رحمه الله قَالَ: كانَ أَصْحابُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم لا يرونَ شَيْئاً مِنَ الأَعْمالِ تَرْكُهُ كُفْرٌ غَيْرَ الصَّلاةِ. رَوَاهُ التِّرمِذِيُّ في كِتابِ الإِيمان بإِسنادٍ صحيحٍ.
8/1081- وعن أَبي هُريْرةَ رضي الله عنه قالَ: قالَ رسولُ اللَّهِ صلى الله عليه وسلم: "إِنَّ أَوَّل مَا يُحاسبُ بِهِ العبْدُ يَوْم القِيامةِ منْ عَملِهِ صلاتُهُ، فَإِنْ صَلُحت، فَقَدْ أَفَلحَ وَأَنجح، وَإنْ فَسدتْ، فَقَدْ خَابَ وخَسِر، فَإِنِ انْتقَص مِنْ فِريضتِهِ شَيْئاً، قَالَ الرَّبُّ، عز وجل: انظُروا هَلْ لِعَبْدِي منْ تَطَوُّع، فَيُكَمَّلُ مِنْهَا مَا انْتَقَص مِنَ الفَرِيضَةِ؟ ثُمَّ يكونُ سَائِرُ أَعمالِهِ عَلى هَذَا" رواه التِّرمِذِيُّ وَقَالَ حديث حسن.

৫/১০৭৮- জাবির (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি: "নিশ্চয়ই কোনো ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝে ব্যবধান হলো সালাত বর্জন করা।" এটি মুসলিম বর্ণনা করেছেন।
৬/১০৭৯- বুরাইদাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "আমাদের এবং তাদের মাঝে যে চুক্তি রয়েছে তা হলো সালাত। সুতরাং যে ব্যক্তি তা বর্জন করল, সে কুফরী করল।" এটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেন: হাদীসটি হাসান সহীহ।
৭/১০৮০- প্রখ্যাত তাবিঈ শাকীক ইবনে আব্দুল্লাহ (রাহিমাহুল্লাহ)—যাঁর মাহাত্ম্যের ব্যাপারে সকলে একমত—থেকে বর্ণিত, তিনি বলেন: মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সাহাবীগণ সালাত ছাড়া অন্য কোনো আমল ত্যাগ করাকে কুফরী মনে করতেন না। এটি তিরমিযী ঈমান অধ্যায়ে সহীহ সনদে বর্ণনা করেছেন।
৮/১০৮১- আবু হুরাইরাহ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যদি তা সঠিক হয়, তবে সে সফলকাম ও কামিয়াব হলো। আর যদি তা ত্রুটিযুক্ত হয়, তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হলো। যদি তার ফরয ইবাদতে কোনো কমতি থাকে, তবে মহান রব বলবেন: দেখ আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কি না, যা দিয়ে ফরযের এই ঘাটতি পূরণ করা যায়? এরপর তার অবশিষ্ট আমলগুলোও একইভাবে বিচার করা হবে।" এটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেন: হাদীসটি হাসান।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 326)