وَقالَ تَعَالَى: {إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآياتٍ لِأُولِي الْأَلْبَاب الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَاماً وَقُعُوداً وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلاً سُبْحَانَكَ} الآيات [آل عمران: 190،191] .وَقالَ تَعَالَى: {أَفَلا يَنْظُرُونَ إِلَى الْأِبِلِ كَيْفَ خُلِقَتْ وَإِلَىالسَّمَاءِ كَيْفَ رُفِعَتْ وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ فَذَكِّرْ إِنَّمَا أَنْتَ مُذَكِّرٌ} [الغاشية: 18، 19، 20،21] وَقالَ تَعَالَى: {أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا} الآية [محمد:10] والآيات في الباب كثيرةٌ. ومِنْ الأحَاديث الحديث السَّابق: "الْكَيِّس مَنْ دَانَ نَفْسَه".
এবং মহান আল্লাহ তাআলা বলেন: {নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের আবর্তনের মধ্যে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলি রয়েছে। যারা দাঁড়িয়ে, বসে এবং তাদের পার্শ্বদেশে (শুয়ে) আল্লাহকে স্মরণ করে এবং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা-গবেষণা করে (এবং বলে:) হে আমাদের রব! আপনি এসব অনর্থক সৃষ্টি করেননি, আপনি অতি পবিত্র} আয়াতসমূহ [আলে ইমরান: ১৯০, ১৯১]। এবং মহান আল্লাহ তাআলা বলেন: {তারা কি উটের দিকে লক্ষ্য করে না যে, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে? এবং আকাশের দিকে যে, কীভাবে তা উচ্চ করা হয়েছে? এবং পাহাড়গুলোর দিকে যে, কীভাবে তা স্থাপন করা হয়েছে? এবং জমিনের দিকে যে, কীভাবে তা বিছানো হয়েছে? অতএব আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা} [আল-গাশিয়াহ: ১৮, ১৯, ২০, ২১]। এবং মহান আল্লাহ তাআলা বলেন: {তারা কি জমিনে ভ্রমণ করেনি যাতে তারা দেখতে পেত} আয়াত [মুহাম্মদ: ১০]। এই অধ্যায়ে অনেক আয়াত রয়েছে। আর হাদিসসমূহের মধ্যে পূর্ববর্তী হাদিসটি হলো: "বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসের হিসাব গ্রহণ করে।"
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 63)