186-‌‌ باب فضل الأذان
1/1033- عَنْ أَبي هُريْرةَ رضي الله عنه أَنَّ رسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَال: "لَوْ يعْلمُ النَّاسُ مَا في النِّداءِ والصَّفِّ الأَولِ. ثُمَّ لَمْ يَجِدُوا إِلَاّ أَنْ يسْتَهِموا علَيهِ لاسْتهموا علَيْهِ، ولوْ يعْلَمُونَ مَا فِي التَّهْجِير لاسْتبَقوا إَليْهِ، ولَوْ يعْلَمُون مَا فِي العَتَمَةِ والصُّبْحِ لأتوهمُا ولَوْ حبواً" متفقٌ عليه.
"الاسْتهامُ": الاقْتراعُ،"والتَّهْجِيرُ": التَّبْكيرُ إِلى الصَّلاةِ.
১৮৬-‌‌ আযানের ফযীলত অধ্যায়
১/১০৩৩- আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "মানুষ যদি জানত আযান এবং প্রথম কাতারে কী (মর্যাদা) রয়েছে, অতঃপর লটারি করা ছাড়া তাদের আর কোনো উপায় না থাকত, তবে তারা অবশ্যই এর জন্য লটারি করত। আর যদি তারা জানত আগেভাগে সালাতে আসার মধ্যে কী (সওয়াব) রয়েছে, তবে তারা এর জন্য প্রতিযোগিতা করত। এবং যদি তারা এশা ও ফজরের সালাতের গুরুত্ব জানত, তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা এ উভয় সালাতে উপস্থিত হতো।" বুখারি ও মুসলিম।
"ইস্তিহাম" অর্থ: লটারি করা, এবং "তাহজীর" অর্থ: সালাতে আগেভাগে উপস্থিত হওয়া।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 317)