كتَاب الفَضَائِل
180- باب فضل قراءة القرآن
1/991- عن أَبي أُمامَةَ رضي الله عنه قَالَ: سمِعتُ رسولَ اللَّهِ صلى الله عليه وسلم يقولُ: "اقْرَؤُا القُرْآنَ فإِنَّهُ يَأْتي يَوْم القيامةِ شَفِيعاً لأصْحابِهِ" رواه مسلم.
2/992- وعَن النَّوَّاسِ بنِ سَمعانَ رضي الله عنه قالَ: سمِعتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يقولُ: "يُؤْتى يوْمَ القِيامةِ بالْقُرْآنِ وَأَهْلِهِ الذِين كانُوا يعْمَلُونَ بِهِ في الدُّنيَا تَقدُمهُ سورَةُ البقَرَةِ وَآل عِمرَانَ، تحَاجَّانِ عَنْ صاحِبِهِمَا" رواه مسلم.
3/993- وعن عثمانَ بن عفانَ رضي الله عنه قَالَ: قالَ رسولُ اللَّهِ صلى الله عليه وسلم: "خَيركُم مَنْ تَعَلَّمَ القُرْآنَ وَعلَّمهُ" رواه البخاري.
4/994- وعن عائشة رضي الله عنها قالتْ: قالَ رسولُ اللَّهِ صلى الله عليه وسلم: "الَّذِي يَقرَأُ القُرْآنَ وَهُو ماهِرٌ بِهِ معَ السَّفَرةِ الكرَامِ البررَةِ، وَالَّذِي يقرَأُ القُرْآنَ ويتَتَعْتَعُ فِيهِ وَهُو عليهِ شَاقٌّ لَهُ أجْران" متفقٌ عَلَيْهِ.
5/995- وعن أَبي موسى الأشْعريِّ رضي الله عنه قال: قال رسولُ اللَّهِ صلى الله عليه وسلم: "مثَلُ المؤمنِ الَّذِي يقْرَأُ القرآنَ مثلُ الأُتْرُجَّةِ: ريحهَا طَيِّبٌ وطَعمُهَا حلْوٌ، ومثَلُ المؤمنِ الَّذي لَا يَقْرَأُ القُرْآنَ كَمثَلِ التَّمرةِ: لَا رِيح لهَا وطعْمُهَا حلْوٌ، ومثَلُ المُنَافِق الَّذِي يَقْرَأُ القرْآنَ كَمثَلِ الرِّيحانَةِ: رِيحها طَيّبٌ وطَعْمُهَا مرُّ، ومَثَلُ المُنَافِقِ الَّذِي لَا يَقْرَأُ القرآنَ كَمَثلِ الحَنْظَلَةِ: لَيْسَ لَها رِيحٌ وَطَعمُهَا مُرٌّ" متفقٌ عَلَيْهِ.

ফযীলতসমূহ সম্পর্কিত অধ্যায়
১৮০-কুরআন পাঠের ফযীলত সম্পর্কিত পরিচ্ছেদ
১/৯৯১- আবু উমামাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: "তোমরা কুরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন এটি তার সাথীদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে।" মুসলিম বর্ণনা করেছেন।
২/৯৯২- নাওয়াস ইবনে সামআন রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: "কিয়ামতের দিন কুরআন এবং ঐ সকল লোকদের উপস্থিত করা হবে যারা দুনিয়াতে কুরআন অনুযায়ী আমল করত। সূরা আল-বাকারাহ এবং আলে-ইমরান এর অগ্রভাগে থাকবে, তারা উভয়ে তাদের সাথীদের পক্ষ হয়ে বিতর্ক (সুপারিশ) করবে।" মুসলিম বর্ণনা করেছেন।
৩/৯৯৩- উসমান ইবনে আফফান রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং তা শিক্ষা দেয়।" বুখারী বর্ণনা করেছেন।
৪/৯৯৪- আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "কুরআন পাঠে যে ব্যক্তি দক্ষ, সে সম্মানিত ও অনুগত ফেরেশতাদের সাথে থাকবে। আর যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং এতে আটকে যায় এবং তা পাঠ করা তার জন্য অত্যন্ত কষ্টকর হয়, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব।" মুত্তাফাকুন আলাইহি।
৫/৯৯৫- আবু মূসা আশআরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে মুমিন কুরআন পাঠ করে তার উদাহরণ হলো বাতাবি লেবুর মতো: যার সুঘ্রাণ চমৎকার এবং স্বাদও মিষ্টি। আর যে মুমিন কুরআন পাঠ করে না তার উদাহরণ হলো খেজুরের মতো: যার কোনো সুঘ্রাণ নেই কিন্তু স্বাদ মিষ্টি। আর যে মুনাফিক কুরআন পাঠ করে তার উদাহরণ হলো সুগন্ধি লতার মতো: যার সুঘ্রাণ চমৎকার কিন্তু স্বাদ তিতা। আর যে মুনাফিক কুরআন পাঠ করে না তার উদাহরণ হলো মাকাল ফলের মতো: যার কোনো সুঘ্রাণ নেই এবং স্বাদও তিতা।" মুত্তাফাকুন আলাইহি।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 309)