175-‌‌ باب استحباب تعجيل المسافر في الرجوع إِلَى أهله إِذَا قضى حاجته.
1/984- عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رسولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: "السَّفَرُ قِطْعةٌ مِن العذَابِ، يمْنَعُ أَحدَكم طَعامَهُ، وشَرَابَهُ وَنَوْمَهُ، فَإذَا قَضَى أَحَدُكُمْ نَهْمَتَهُ مِنْ سَفَرِهِ، فَلْيُعَجِّل إِلَى أَهْلِهِ "متفقٌ عَلَيْهِ."نَهْمَتهُ": مَقْصُودهُ.
১৭৫-‌‌ পরিচ্ছেদ: প্রয়োজন পূরণ করার পর মুসাফিরের জন্য দ্রুত নিজ পরিবারের নিকট ফিরে আসা মুস্তাহাব.
১/৯৮৪- আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "সফর হলো আযাবের একটি অংশ। এটি তোমাদের কাউকে তার আহার, পানীয় ও নিদ্রা হতে বিরত রাখে। সুতরাং তোমাদের কেউ যখন তার সফরের প্রয়োজন পূর্ণ করবে, তখন সে যেন দ্রুত নিজ পরিবারের নিকট ফিরে আসে।" (বুখারী ও মুসলিম)। "নাহমাতাহু" অর্থ: তার উদ্দেশ্য বা প্রয়োজন।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 306)