155- باب الصلاة عَلَى الميت وتشييعه وحضور دفنه وكراهة اتباع النساء الجنائز
وَقَدْ سَبَقَ فَضْلُ التَّشْييعِ.
1/929- عن أَبي هُريرةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "مَنْ شَهِدَ الجنَازَةَ حَتَّى يُصَلَّي عَلَيها فَلَهُ قِيرَاطٌ، وَمَنْ شَهدَهَا حَتَّى تُدْفَنَ فَلَهُ قِيراطَانِ"قيلَ وَمَا القيراطَانِ؟ قَالَ:"مِثْلُ الجَبلَيْنِ العَظِيمَيْنِ" متفقٌ عَلَيْهِ.
2/930- وعنه أَنَّ رسولَ اللَّه صلى الله عليه وسلم قَالَ: "مَنِ اتَّبعَ جَنَازَةَ مُسْلمٍ إيمَاناً واحْتِسَاباً، وَكَانَ مَعَهُ حَتَّى يُصَلَّي عَلَيها ويَفْرُغَ مِنْ دَفنِها، فَإِنَّهُ يَرْجعُ مِنَ الأَجرِ بقِيراطَين كُلُّ قيرَاط مِثلُ أُحُدٍ، ومَنْ صَلَّى عَلَيهَا، ثُمَّ رَجَعَ قَبْلَ أَن تُدْفَنَ، فَإِنَّهُ يرجعُ بقِيرَاط" رواه البخاري.
3/931- وعن أُمِّ عطِيَّةَ رضي الله عنها قَالَتْ: "نُهينَا عنِ اتِّبَاعِ الجَنائز، وَلم يُعزَمْ عَليْنَا"متفقٌ عليه.

১৫৫- পরিচ্ছেদ: জানাযার সালাত আদায়, লাশের অনুগমন, দাফনে উপস্থিতি এবং নারীদের জন্য জানাযার অনুগমন করার অপছন্দনীয়তা
জানাযার অনুগমনের ফযীলত সম্পর্কে ইতিপূর্বে আলোচিত হয়েছে।
১/৯২৯- আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে ব্যক্তি জানাযায় উপস্থিত হয়ে জানাযার সালাত আদায় করে, তার জন্য এক কীরাত সওয়াব রয়েছে। আর যে ব্যক্তি দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত উপস্থিত থাকে, তার জন্য দুই কীরাত সওয়াব রয়েছে।" জিজ্ঞাসা করা হলো, দুই কীরাত কী? তিনি বললেন: "বিশাল দুটি পাহাড়ের সমতুল্য।" (মুত্তাফাকুন আলাইহি)।
২/৯৩০- তাঁর থেকেই বর্ণিত যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় কোনো মুসলিমের জানাযার অনুগমন করে এবং জানাযার সালাত আদায় ও দাফনকার্য সমাপ্ত হওয়া পর্যন্ত তার সাথে থাকে, সে দুই কীরাত সওয়াব নিয়ে ফিরে আসবে; প্রতিটি কীরাত ওহুদ পাহাড়ের সমতুল্য। আর যে ব্যক্তি জানাযার সালাত আদায় করে দাফন করার পূর্বেই ফিরে আসে, সে এক কীরাত সওয়াব নিয়ে ফিরে আসবে।" (বুখারী)।
৩/৯৩১- উম্মু আতিয়্যাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: "আমাদেরকে জানাযার অনুগমন করতে নিষেধ করা হয়েছে, তবে আমাদের ওপর তা কঠোরভাবে আরোপ করা হয়নি।" (মুত্তাফাকুন আলাইহি)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 290)