154-‌‌ باب الكف عما يرى في الميت من مكروه
1/928- عن أَبي رافعٍ أَسْلم موْلى رسول اللَّه صلى الله عليه وسلم أَنَّ رسول اللَّه صلى الله عليه وسلم قَالَ: "مَنْ غَسَّل ميِّتاً فَكَتَمَ عَلَيْه، غَفَرَ اللَّهُ لَهُ أَرْبعِينَ مرَّةً "رواه الحاكم وقال: صحيح عَلَى شرط مسلم.
১৫৪-‌‌ মৃত ব্যক্তির মধ্যে কোনো অপছন্দনীয় বিষয় দেখা গেলে তা গোপন রাখা সম্পর্কিত পরিচ্ছেদ
১/৯২৮- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আযাদকৃত দাস আবু রাফে আসলাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেয় এবং তার (ত্রুটি) গোপন রাখে, আল্লাহ তাকে চল্লিশবার ক্ষমা করেন।" এটি হাকেম বর্ণনা করেছেন এবং বলেছেন: হাদিসটি ইমাম মুসলিমের শর্তানুসারে সহীহ।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 290)