140-‌‌ باب الاستئذان وآدابه
قَالَ الله تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتاً غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا} [النور: 27] .وقال تَعَالَى: {وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ} [النور: 59] .
1/870- وعن أَبي موسى الأشعري رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: "الاستِئْذاُن ثَلَاثٌ، فَإِنْ أُذِنَ لَكَ وَإلَاّ فَارْجِع" متفق عليه.
১৪০-‌‌ অনুমতি প্রার্থনা ও এর শিষ্টাচার সংক্রান্ত অধ্যায়
আল্লাহ তাআলা বলেন: "হে মুমিনগণ, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য কোনো ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না তোমরা অনুমতি গ্রহণ করো এবং ঘরের বাসিন্দাদের প্রতি সালাম পেশ করো।" [আন-নূর: ২৭]। এবং তিনি আরও বলেন: "তোমাদের শিশুরা যখন বয়ঃপ্রাপ্ত হয়, তখন তারা যেন অনুমতি প্রার্থনা করে, যেমন তাদের পূর্ববর্তীগণ অনুমতি প্রার্থনা করত।" [আন-নূর: ৫৯]।
১/৮৭০- আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "অনুমতি প্রার্থনা হচ্ছে তিনবার; যদি তোমাকে অনুমতি দেওয়া হয় তবে ভালো, অন্যথায় ফিরে যাও।" মুত্তাফাকুন আলাইহি (বুখারি ও মুসলিম)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 278)