133-‌‌ باب آداب السلام
1/857- عن أَبي هريرة رضي الله عنه أنَّ رسولَ الله صلى الله عليه وسلم قَالَ: "يُسَلِّمُ الرَّاكبُ عَلَى الْمَاشِي، وَالْماشي عَلَي القَاعِدِ، والقليلُ عَلَى الكَثِيِرِ" متفقٌ عليه.
وفي رواية البخاري: "والصغيرُ عَلَى الْكَبِيرِ".
১৩৩-‌‌ সালামের আদব বা শিষ্টাচার পরিচ্ছেদ
১/৮৫৭- আবু হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "আরোহী পদচারীকে সালাম দেবে, পদচারী উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে এবং অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দেবে।" (মুত্তাফাকুন আলাইহি)।
সহীহ বুখারীর এক বর্ণনায় রয়েছে: "এবং ছোট বড়কে সালাম দেবে।"

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 275)