62-‌‌باب الإيثار المواساة
قَالَ الله تَعَالَى: {وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ} [الحشر:9] وقال تَعَالَى: {وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِيناً وَيَتِيماً وَأَسِيراً} [الانسان:8] إلى آخر الآيات.
1/564-وعن أبي هُريرة رضي الله عنه قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ: إنِّي مَجْهُودٌ، فأَرسَلََ إِلى بَعضِ نِسائِهِ، فَقَالت: والَّذِي بَعَثَكَ بِالحَقِّ مَا عِندِي إِلَاّ مَاءٌ، ثُمَّ أَرْسَلَ إِلى أُخْرَى. فَقَالَتْ مِثْلَ ذَلِكَ، حتَّى قُلْنَ كُلُّهنَّ مِثل ذَلِكَ: لا وَالذِي بعثَكَ بِالحَقِّ مَا عِندِي إِلَاّ مَاءٌ. فَقَالَ النبيُّ صلى الله عليه وسلم:"مَنْ يُضِيفُ هَذا اللَّيْلَةَ؟ "فَقَالَ رَجُلٌ مِن الأَنْصارِ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، فَانْطَلَقَ بِهِ إِلى رحْلِهِ، فَقَال لامْرَأَتِهِ: أَكرِمِي: ضَيْفَ رسولِ اللَّهِ صلى الله عليه وسلم.
وفي رواية قَالَ لامرَأَتِهِ: هَلْ عِنْدَكِ شَيءٌ؟ فَقَالَتْ: لَا، إِلَاّ قُوتَ صِبيانِي قال: عَلِّليهمْ بِشَيءٍ وإِذا أَرَادُوا العَشَاءَ، فَنَوِّميهِم، وإِذَا دَخَلَ ضَيْفُنَا، فَأَطفِئي السِّرَاجَ، وأَريِهِ أَنَّا نَأْكُلُ، فَقَعَدُوا وأَكَلَ الضَّيفُ وبَاتا طَاوِيَيْنِ، فَلَمَّا أَصْبح، غَدَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم: فَقَالَ:"لَقَد عَجِبَ اللَّه مِن صَنِيعِكُمَا بِضَيفِكُمَا اللَّيْلَةَ" متفقٌ عليه.
2/565-وعنه قالَ: قالَ رسولُ اللَّه صلى الله عليه وسلم: "طَعَامُ الاثْنَينِ كَافِي الثَّلاثَةِ، وطَعامُ الثَّلاثَةِ كَافِي الأَربَعَةِ" متفقٌ عَلَيْهِ.
৬২-‌‌পরার্থপরতা ও সহমর্মিতা অধ্যায়
মহান আল্লাহ বলেছেন: “তারা নিজেদের ওপর অন্যদেরকে অগ্রাধিকার দেয়, যদিও তারা নিজেরা অভাবগ্রস্ত হয়।” [আল-হাশর: ৯] এবং মহান আল্লাহ বলেছেন: “তারা খাবারের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও অভাবী, এতিম ও বন্দীদের খাবার দান করে।” [আল-ইনসান: ৮] আয়াতের শেষ পর্যন্ত।
১/৫৬৪- আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে এসে বললেন: আমি অত্যন্ত ক্ষুধার্ত ও ক্লান্ত। তখন তিনি তাঁর জনৈক স্ত্রীর কাছে (খাবারের খোঁজে) লোক পাঠালেন। তিনি বললেন: সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, আমার কাছে পানি ছাড়া আর কিছুই নেই। অতঃপর তিনি তাঁর অন্য স্ত্রীর কাছে লোক পাঠালেন, তিনিও একই কথা বললেন। এভাবে তাঁর সকল স্ত্রীই একই কথা বললেন: না, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, আমার কাছে পানি ছাড়া আর কিছুই নেই। তখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: “আজ রাতে কে এই ব্যক্তিকে মেহমানদারি করবে?” আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি বললেন: হে আল্লাহর রাসূল! আমি। অতঃপর তিনি তাঁকে নিয়ে নিজ বাড়িতে গেলেন এবং তাঁর স্ত্রীকে বললেন: আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর মেহমানকে সম্মান করো।
অন্য এক বর্ণনায় আছে, তিনি তাঁর স্ত্রীকে বললেন: তোমার কাছে কি কিছু আছে? তিনি বললেন: না, কেবল আমার বাচ্চাদের খাবারটুকু ছাড়া। তিনি বললেন: তাদেরকে কিছু দিয়ে ভুলিয়ে রাখো। আর যখন তারা রাতের খাবার চাইবে, তখন তাদের ঘুম পাড়িয়ে দিও। আর যখন আমাদের মেহমান ভেতরে প্রবেশ করবে, তখন প্রদীপটি নিভিয়ে দিও এবং তাকে হাবেভাবে বোঝাবে যে আমরাও খাচ্ছি। অতঃপর তারা বসলেন এবং মেহমান আহার করলেন, আর তারা উভয়ই অভুক্ত অবস্থায় রাত কাটালেন। যখন ভোর হলো, তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছে গেলেন। তখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: “গত রাতে মেহমানের সাথে তোমাদের করা আচরণে আল্লাহ তাআলা আশ্চর্যান্বিত হয়েছেন।” (বুখারি ও মুসলিম)।
২/৫৬৫- তাঁর (আবু হুরায়রা) থেকেই বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: “দুই জনের খাবার তিন জনের জন্য যথেষ্ট এবং তিন জনের খাবার চার জনের জন্য যথেষ্ট।” (বুখারি ও মুসলিম)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 200)