83-‌‌ باب النهي عن تولية الإِمارة والقضاء وغيرهمامن الولايات لمن سألها أَوْ حرص عليها فعرَّض بها
1/680- عن أَبي موسى الأَشعريِّ رضي الله عنه قَالَ: دخَلتُ عَلَى النَّبيِّ صلى الله عليه وسلم أنَا وَرَجُلانِ مِنْ بَنِي عَمِّي، فَقَالَ أحَدُهُمَا: يَا رسولَ اللَّه أمِّرنَا عَلى بعضِ مَا ولَاّكَ اللَّه، عز وجل، وقال الآخرُ مِثْلَ ذلكَ، فَقَالَ: " إنَّا واللَّه لَا نُوَلِّي هذَا العَمَلَ أحَداً سَأَلَه، أَوْ أحَداً حَرَص عليه"متفق عليه.
৮৩-‌‌ নেতৃত্ব, বিচারকার্য এবং অন্যান্য প্রশাসনিক পদের দায়িত্ব ঐ ব্যক্তিকে প্রদান করার নিষেধাজ্ঞা যে ব্যক্তি তা প্রার্থনা করে অথবা সেটির প্রতি লালসা পোষণ করে তা চায়।
১/৬৮০- আবু মুসা আল-আশআরি (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন: আমি এবং আমার চাচাতো ভাইদের মধ্য হতে দুই ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট প্রবেশ করলাম। তখন তাদের একজন বলল: হে আল্লাহর রাসূল! মহান আল্লাহ আপনাকে যে সমস্ত দায়িত্ব প্রদান করেছেন তার কিছু অংশের উপর আমাদের দায়িত্বশীল নিযুক্ত করুন। অপর ব্যক্তিও অনুরূপ বলল। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন: "আল্লাহর কসম! নিশ্চয়ই আমরা এই কাজের দায়িত্বে এমন কাউকে নিযুক্ত করি না যে তা যাচনা করে কিংবা এমন কাউকে যে এর প্রতি লালসা পোষণ করে।" (মুত্তাফাকুন আলাইহি)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 227)