72-‌‌ باب تحريم الكِبْر والإِعجاب
قَالَ الله تَعَالَى: {تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوّاً فِي الأَرْضِ وَلا فَسَاداً وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ} [القصص:83] وقال تعالى: {وَلا تَمْشِ فِي الأَرْضِ مَرَحاً} [الإسراء: 37] وقال تَعَالَى: {وَلا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلا تَمْشِ فِي الأَرْضِ مَرَحاً إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ} [لقمان:18] .
৭২-‌‌ অহংকার ও আত্মমুগ্ধতা হারাম হওয়ার অধ্যায়
আল্লাহ তাআলা বলেন: {এই পরকালীন আবাস, যা আমি তাদের জন্য নির্ধারিত করি যারা জমিনে ঔদ্ধত্য ও বিপর্যয় কামনা করে না। আর শুভ পরিণাম মুত্তাকীদের জন্য।} [আল-কাসাস: ৮৩] এবং তিনি আরও বলেন: {আর জমিনে দম্ভভরে বিচরণ করো না।} [আল-ইসরা: ৩৭] এবং আল্লাহ তাআলা আরও বলেন: {আর মানুষের অবজ্ঞায় তুমি তোমার গাল বাঁকা করো না এবং জমিনে দম্ভভরে চলো না; নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও আত্মগর্বীকে পছন্দ করেন না।} [লুকমান: ১৮] ।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 212)