65-‌‌ باب ذكر الموت وقصر الأمل
قَالَ الله تَعَالَى: {كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَاّ مَتَاعُ الْغُرُورِ} [آل عمران:185] وقال تَعَالَى: {وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَداً وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ} [لقمان: 34] وقال تَعَالَى: {فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلا يَسْتَقْدِمُونَ} [النحل: 61] وقال تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلا أَوْلادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَولا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْساً إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ} [المنافقون:9-11] وقال تَعَالَى: {حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ لَعَلِّي أَعْمَلُ صَالِحاً فِيمَا تَرَكْتُ كَلَاّ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلا يَتَسَاءَلُونَ فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَمَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُولَئِكَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَالِحُونَ أَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُونَ} إِلَى قَوْله تَعَالَى: {كَمْ لَبِثْتُمْ فِي الأَرْضِ عَدَدَ سِنِينَ قَالُوا لَبِثْنَا يَوْماً أَوْ بَعْضَ يَوْمٍ فاسْأَلِ الْعَادِّينَ قَالَ إِنْ لَبِثْتُمْ إِلَاّ قَلِيلاً لَوْ أَنَّكُمْ
৬৫-‌‌ মৃত্যু স্মরণ এবং দীর্ঘ আশা সংক্ষেপ করার পরিচ্ছেদ
মহান আল্লাহ বলেন: {প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের পূর্ণ প্রতিদান প্রদান করা হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফলকাম হবে। আর পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়।} [আল-ইমরান: ১৮৫] এবং মহান আল্লাহ বলেন: {কোনো প্রাণীই জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কোনো প্রাণীই জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে।} [লুকমান: ৩৪] এবং মহান আল্লাহ বলেন: {যখন তাদের নির্ধারিত সময় উপস্থিত হবে, তখন তারা এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না এবং এগিয়েও আনতে পারবে না।} [আন-নাহল: ৬১] এবং মহান আল্লাহ বলেন: {হে মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। যারা এরূপ করবে তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদেরকে যা রিযিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই; অন্যথায় সে বলবে, হে আমার প্রতিপালক! আমাকে যদি আরও কিছুকালের জন্য অবকাশ দিতে, তবে আমি দান-সদকা করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু যখন কারো নির্ধারিত সময় উপস্থিত হবে, তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত।} [আল-মুনাফিকুন: ৯-১১] এবং মহান আল্লাহ বলেন: {অবশেষে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে, হে আমার প্রতিপালক! আমাকে পুনরায় (দুনিয়ায়) পাঠিয়ে দিন, যাতে আমি যা ছেড়ে এসেছি তাতে সৎকাজ করতে পারি। কখনোই নয়, এটি তো তার একটি কথা মাত্র যা সে বলে থাকে। তাদের সামনে পুনরুত্থান দিবস পর্যন্ত এক অন্তরাল রয়েছে। যখন শিঙায় ফুঁৎকার দেওয়া হবে, তখন সেদিন তাদের মাঝে কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না এবং তারা একে অপরের জিজ্ঞাসাবাদও করবে না। যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম। আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে, তারা জাহান্নামে স্থায়ী হবে। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং সেখানে তারা হবে বীভৎস। তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হতো না? অথচ তোমরা সেগুলোকে অস্বীকার করতে।} মহান আল্লাহর এই বাণী পর্যন্ত: {তিনি বলবেন, তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলে? তারা বলবে, আমরা একদিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছিলাম, অতএব আপনি গণনাকারীদের জিজ্ঞেস করুন। তিনি বলবেন, তোমরা সেখানে সামান্য সময় অবস্থান করেছিলে, যদি তোমরা জানতে!}

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 203)