27-‌‌ باب تعظيم حُرمات المسلمين وبيان حقوقهم والشفقة عليهم ورحمتهم
قَالَ الله تَعَالَى: {وَمَنْ يُعَظِّمْ حُرُمَاتِ اللَّهِ فَهُوَ خَيْرٌ لَهُ عِنْدَ رَبِّهِ { [الحج:30] وَقالَ تَعَالَى: {وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ} [الحج:32] وَقالَ تَعَالَى: {وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ} [الحجر: 88] وَقالَ تَعَالَى: {مَنْ قَتَلَ نَفْساً بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعاً وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعاً} [المائدة:32] .
1/222- وعن أَبي موسى رضي الله عنه قَالَ: قَالَ رَسُول اللَّه صلى الله عليه وسلم: "الْمُؤْمنُ للْمُؤْمِن كَالْبُنْيَانِ يَشدُّ بعْضُهُ بَعْضاً" وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِه. متفق عليه.
2/223- وعنه قال: قال رسول اللَّه صلى الله عليه وسلم: "مَن مَرَّ فِي شَيْءٍ مِنْ مَسَاجِدِنَا، أَوْ أَسْوَاقِنَا، ومَعَه نَبْلٌ فَلْيُمْسِكْ، أَوْ لِيَقْبِضْ عَلَى نِصالِهَا بِكفِّهِ أَنْ يُصِيب أَحَداً مِنَ الْمُسْلِمِينَ مِنْهَا بِشَيْءٍ" مُتَّفَقٌ عليه.
3/224- وعن النُّعْمَانِ بنِ بشِيرٍ رضي الله عنهما قَالَ: قَالَ رسولُ اللَّه صلى الله عليه وسلم: "مثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وتَرَاحُمِهِمْ وتَعاطُفِهِمْ، مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَداعَى لهُ سائِرُ الْجسدِ بالسهَرِ والْحُمَّى" متفقٌ عليه.
২৭-‌‌ মুসলমানদের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অধিকার ও তাদের প্রতি মমতা ও করুণার বিবরণ সংক্রান্ত পরিচ্ছেদ
আল্লাহ তাআলা বলেন: {আর কেউ আল্লাহর পবিত্র বিধানাবলির প্রতি সম্মান প্রদর্শন করলে তার প্রতিপালকের নিকট তা তার জন্য উত্তম।} [হাজ্জ: ৩০] তিনি আরও বলেন: {আর কেউ আল্লাহর নিদর্শনসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো হৃদয়ের তাকওয়া থেকেই উদ্ভূত।} [হাজ্জ: ৩২] তিনি আরও বলেন: {আর আপনি মুমিনদের জন্য আপনার ডানা অবনমিত করুন (অর্থাৎ বিনয়ী হোন)।} [হিজর: ৮৮] এবং আল্লাহ তাআলা বলেন: {যে ব্যক্তি প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টির অপরাধ ছাড়া কাউকে হত্যা করল, সে যেন সকল মানুষকে হত্যা করল। আর যে কারও প্রাণ রক্ষা করল, সে যেন সকল মানুষের প্রাণ রক্ষা করল।} [মায়িদাহ: ৩২]।
১/২২২- আবু মুসা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "একজন মুমিন অপর মুমিনের জন্য একটি ইমারত সদৃশ, যার এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে।" এরপর তিনি (এটি বোঝাতে) তাঁর এক হাতের আঙ্গুলসমূহ অন্য হাতের আঙ্গুলের ভেতরে প্রবেশ করালেন। (মুত্তাফাকুন আলাইহি)।
২/২২৩- তাঁর থেকেই বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "যে ব্যক্তি আমাদের কোনো মসজিদ বা বাজারে তীর নিয়ে চলাচল করবে, সে যেন তার ফলার অগ্রভাগ নিজের হাতের তালু দিয়ে চেপে ধরে রাখে, যাতে কোনো মুসলিম এর দ্বারা সামান্যতম আঘাতও না পায়।" (মুত্তাফাকুন আলাইহি)।
৩/২২৪- নুমান বিন বাশির (রাদিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: "মুমিনদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহমর্মিতার উদাহরণ হলো একটি দেহের মতো; যখন দেহের কোনো একটি অঙ্গ ব্যথিত হয়, তখন শরীরের বাকি অংশ অনিদ্রা ও জ্বরের মাধ্যমে তার সাথে একাত্মতা প্রকাশ করে।" (মুত্তাফাকুন আলাইহি)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 105)