الذين بعث إليهم الرسول، وهذا أصل متفق عليه بين الصحابة والتابعين لهم بإحسان وأئمة المسلمين وسائر طوائف المسلمين أهل السنة والجماعة وغيرهم(1)؛ لأن الرسول صلى الله عليه وسلم هو الذي جاء بذلك وذكره الله في كتابه وبيَّنه الرسول أيضًا في الحكمة المنزلة عليه من غير الكتاب، فإن الله تعالى أنزل عليه الكتاب والحكمة، ولم يبتدع المسلمون شيئًا من ذلك من تلقاء أنفسهم(2).--------------------------------------------
(1) إيضاح الدلالة في عموم الرسالة، لشيخ الإسلام ابن تيمية مطبوعة ضمن مجموعة الرسائل المنيرية. انظر: (2/ 99).
(2) الجواب الصحيح لمن بدل دين المسيح (1/ 126).
যাদের নিকট রসূল প্রেরিত হয়েছেন; আর এটি সাহাবীগণ, ইহসানের সাথে তাঁদের অনুসারীগণ (তাবেঈন), মুসলিমদের ইমামগণ এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআতসহ মুসলিমদের অন্যান্য সকল দল ও গোষ্ঠীর মধ্যে একটি ঐকমত্যপূর্ণ মূলনীতি(১); কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই এটি নিয়ে এসেছেন, আল্লাহ তাঁর কিতাবে এটি উল্লেখ করেছেন এবং রসূলও তাঁর ওপর কিতাব ছাড়াও অবতীর্ণ হিকমতের মাধ্যমে তা স্পষ্ট করেছেন; কেননা আল্লাহ তাআলা তাঁর ওপর কিতাব ও হিকমত নাযিল করেছেন এবং মুসলিমরা নিজেদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছুর উদ্ভাবন করেনি(২).--------------------------------------------
(১) ইজাহুদ দালালাহ ফী উমুমির রিসালাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ রচিত, মাজমুআতুর রাসায়িল আল-মুনিরিয়্যাহ-এর অন্তর্ভুক্ত হিসেবে মুদ্রিত। দেখুন: (২/ ৯৯)।
(২) আল-জাওয়াবুস সহীহ লিমান বাদ্দলা দীনাল মাসীহ (১/ ১২৬)।

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 74)