وفي الأشل من اليد والرجل والذكر وذكر الخصي والعينين ولسان الأخرس والعين القائمة والسن السوداء والذكر دون حشفته والثدي دون حلمته والأنف دون أرنبته والزائد من الأصابع وغيرها حكومة.
وفي الأشل من الأنف والأذن وأنف الأخشم وأذن الأصم وديتها كاملة.
وفي الأشل من الأنف والأذن وأنف الأخشم وأذن الأصم وديتها كاملة.
অবশ হাত, পা, লিঙ্গ, খাসি ব্যক্তির লিঙ্গ, উভয় চোখ, বোবা ব্যক্তির জিহ্বা, দৃষ্টিহীন অথচ বাহ্যত সুস্থ চোখ, কালো হয়ে যাওয়া দাঁত, লিঙ্গমুণ্ডহীন লিঙ্গ, বোঁটাহীন স্তন, অগ্রভাগহীন নাক এবং অতিরিক্ত আঙুল ও অনুরূপ অন্যান্য অঙ্গের ক্ষেত্রে হুকুমাত (বিচারক নির্ধারিত ক্ষতিপূরণ) অবধারিত।
আর অবশ নাক ও কান, ঘ্রাণশক্তিহীন ব্যক্তির নাক এবং বধির ব্যক্তির কানের ক্ষেত্রে পূর্ণ দিয়াত (রক্তপণ) প্রদান করতে হবে।
আর অবশ নাক ও কান, ঘ্রাণশক্তিহীন ব্যক্তির নাক এবং বধির ব্যক্তির কানের ক্ষেত্রে পূর্ণ দিয়াত (রক্তপণ) প্রদান করতে হবে।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 133)