* وقد يأتي الإثبات مجملاً كقوله: {وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى} كما يأتي النفي مفصلاً كقوله تعالى: {مَا اتَّخَذَ صَاحِبَةً وَلا وَلَداً} . للأسباب وقد ذكرناها في السؤال السابق. ووجه الاستشهاد فيها: أن هذه الطريقة هي التي جاءت بها الرسل واتبعها السلف.
* আর কখনও কখনও সাব্যস্তকরণ সংক্ষিপ্তভাবে আসে যেমন তাঁর বাণী: "আল্লাহর জন্যই সকল সুন্দর নামসমূহ"; ঠিক যেভাবে নেতিবাচকতা বা অস্বীকৃতি বিস্তারিতভাবে আসে যেমন মহান আল্লাহর বাণী: "তিনি কোনো সঙ্গিনী কিংবা সন্তান গ্রহণ করেননি।" এটি ইতিপূর্বে উল্লেখিত কারণসমূহের প্রেক্ষিতে যা আমরা পূর্বের প্রশ্নে আলোচনা করেছি। আর এতে দলীল গ্রহণের দিকটি হলো: এই পদ্ধতিটিই রাসূলগণ নিয়ে এসেছেন এবং সালাফগণ এর অনুসরণ করেছেন।
(খণ্ড: 1) (পৃষ্ঠা: 87)