كما يكون ترك الراجح أرجح أحيانا لمصلحة راجحة. وهذا واقع في عامة الأعمال، فإن العمل الذي هو في جنسه أفضل، قد يكون في مواطن غيره أفضل منه، كما أن جنس الصلاة أفضل من جنس القراءة، وجنس القراءة أفضل من جنس الذكر، وجنس الذكر أفضل من جنس الدعاء. ثم الصلاة بعد الفجر والعصر منهي عنها، والقراءة والدعاء
তেমনিভাবে কোনো কোনো সময় কোনো অগ্রগণ্য বিষয় পরিত্যাগ করা কোনো প্রবলতর কল্যাণের কারণে অধিকতর অগ্রগণ্য হয়ে থাকে। এটি সাধারণ আমলসমূহের ক্ষেত্রে ঘটে থাকে; কেননা যে আমলটি স্বীয় প্রজাতিগতভাবে শ্রেষ্ঠ, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অন্য আমল সেটি অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। যেমন সালাতের প্রকারটি তিলাওয়াতের প্রকার অপেক্ষা শ্রেষ্ঠ, তিলাওয়াতের প্রকারটি জিকিরের প্রকার অপেক্ষা শ্রেষ্ঠ এবং জিকিরের প্রকারটি দোয়ার প্রকার অপেক্ষা শ্রেষ্ঠ। অতঃপর ফজর ও আসরের পর সালাত আদায় করা নিষিদ্ধ, অথচ তিলাওয়াত ও দোয়া

(খণ্ড: 1) (পৃষ্ঠা: 52)