وهذه الطريقة أدتهم إلى عكس مرادهم، فشبهوا الله عز وجل بالمعدومات، وبالممتنعات، في حين أنهم أرداوا التنزيه فراراً من التشبيه، فوقعوا في شر من الذي فروا منه، وهذا شأن كل من خالف القرآن الكريم والسنة النبوية فإن مصيره إلى الانحراف والبدعة والعياذ بالله.
আর এই পদ্ধতি তাদেরকে তাদের লক্ষ্যের বিপরীত ফলাফলের দিকে নিয়ে গিয়েছে। ফলে তারা মহান আল্লাহকে অস্তিত্বহীন ও অসম্ভাব্য বিষয়ের সাথে তুলনা করেছে, অথচ তারা সাদৃশ্য প্রদান থেকে পলায়ন করে পবিত্রতা ঘোষণা করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা যা থেকে পলায়ন করতে চেয়েছিল, তার চেয়েও নিকৃষ্ট বিষয়ে নিপতিত হয়েছে। আর পবিত্র কুরআন ও সুন্নাহর বিরুদ্ধাচরণকারী প্রত্যেক ব্যক্তির অবস্থা এমনই হয়; কেননা তার গন্তব্য হলো বিচ্যুতি ও বিদআতের দিকে। আল্লাহর নিকট আমরা এ থেকে আশ্রয় প্রার্থনা করি।

(খণ্ড: 2) (পৃষ্ঠা: 923)