1294 - وَقَالَ مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، أَنَّ ابْنَ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَسْفَرَ بِالدَّفْعِ، فَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا : ` طُلُوعُ الشَّمْسِ يَنْتَظِرُونَ، صُنْعَ أَهْلِ الْجَاهِلِيَّةِ ؟ فَدَفَعَ ابْنُ عُمَرَ رضي اللَّه عَنْهُمَا، وَدَفَعَ النَّاسُ بِدَفْعِهِ، وَدَفَعَ ابْنُ الزُّبَيْرِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ` . هَذَا مَوْقُوفٌ صَحِيحٌ، وَلَهُ حُكْمُ المرفوع *
ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
নিশ্চয়ই ইবনুয যুবাইর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) [মুযদালিফাহ থেকে মিনায়] প্রস্থান করতে দেরি করলেন যখন চারদিক আলোকিত হয়ে গিয়েছিল। তখন ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন, ’তারা কি সূর্যোদয়ের অপেক্ষা করছে? এটা তো জাহিলিয়্যাতের (অন্ধকার যুগের) লোকেদের কাজ।’ অতঃপর ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) প্রস্থান করলেন এবং তাঁর প্রস্থানের সাথে সাথে অন্য লোকেরাও প্রস্থান করল। আর ইবনুয যুবাইর (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-ও প্রস্থান করলেন।

আল মাত্বালিবুল আলিয়াহ (1294)