1077 - وَقَالَ مُسَدَّدٌ : حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ عَجْلانَ، عَنِ الْمُطَّلِبِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّ رَجُلا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` إِنِّي أَفْطَرْتُ يَوْمًا فِي رَمَضَانَ . قَالَ النَّبِيّ صلى الله عليه وسلم : تَصَدَّقْ لِمَا صَنَعْتَ، وَصُمْ يَوْمًا مَكَانَهُ، وَاسْتَغْفِرِ اللَّهَ عَزَّ وَجَلَّ ` *
সাঈদ ইবনুল মুসায়্যিব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন: "আমি রমযান মাসে একদিন (রোযা অবস্থায় পানাহার করে) ভেঙে ফেলেছি।" নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: "তুমি যা করেছ তার জন্য সাদাকা করো, তার বদলে একদিন রোযা রাখো এবং আল্লাহ আযযা ওয়া জাল্লা-এর কাছে ক্ষমা প্রার্থনা করো।"

আল মাত্বালিবুল আলিয়াহ (1077)