943 - عن مَعْمَرٍ بن عبد الله رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ احْتَكَرَ فَهُوَ خَاطِئٌ فَقِيلَ لِسَعِيدٍ بن المسيب فَإِنَّكَ تَحْتَكِرُ قَالَ سَعِيدٌ إِنَّ مَعْمَرًا الَّذِي كَانَ يُحَدِّثُ هَذَا الْحَدِيثَ كَانَ يَحْتَكِرُ(1). (م 5/ 56)
মা‘মার ইবনু আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "যে ব্যক্তি (খাদ্যদ্রব্য) মজুত করে (দাম বৃদ্ধির অপেক্ষায় থাকে), সে পাপী।" এরপর সাঈদ ইবনুল মুসাইয়্যাবকে বলা হলো যে, আপনিও তো মজুত করেন। সাঈদ বললেন, এই হাদীস বর্ণনাকারী মা‘মার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-ও তো মজুত করতেন।

মুখতাসার সহীহ মুসলিম (943)