91 - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ يَخْرُجُ مِنْ النَّارِ أَرْبَعَةٌ فَيُعْرَضُونَ عَلَى اللهِ تعالى فَيَلْتَفِتُ أَحَدُهُمْ فَيَقُولُ أَيْ رَبِّ إِذْ أَخْرَجْتَنِي مِنْهَا فَلَا تُعِدْنِي فِيهَا فَيُنْجِيهِ اللهُ مِنْهَا. (م 1/ 123)
আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: চারজন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। অতঃপর তাদের আল্লাহ তা‘আলার সামনে পেশ করা হবে। তাদের মধ্যে একজন ফিরে তাকাবে এবং বলবে, হে আমার রব! যখন আপনি আমাকে তা থেকে বের করে এনেছেন, তখন আর আমাকে তাতে ফিরিয়ে দেবেন না। অতঃপর আল্লাহ তা‘আলা তাকে তা থেকে মুক্তি দেবেন।

মুখতাসার সহীহ মুসলিম (91)