878 - عَنْ أُمِّ الْفَضْلِ رضي الله عنها قَالَتْ دَخَلَ أَعْرَابِيٌّ عَلَى رسول اللهِ صلى الله عليه وسلم وَهُوَ في بَيْتِي فَقَالَ يَا نَبِيَّ اللهِ إِنِّي كَانَتْ لِي امْرَأَةٌ فَتَزَوَّجْتُ عَلَيْهَا أُخْرَى فَزَعَمَتْ امْرَأَتِي الْأُولَى أَنَّهَا أَرْضَعَتْ امْرَأَتِي الْحُدْثَى رَضْعَةً أَوْ رَضْعَتَيْنِ فَقَالَ نَبِيُّ اللهِ صلى الله عليه وسلم لَا تُحَرِّمُ الْإِمْلَاجَةُ وَالْإِمْلَاجَتَانِ(2). (م 4/ 167)
উম্মুল ফাদল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, একজন বেদুঈন (আরব) আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট প্রবেশ করল, যখন তিনি আমার ঘরে ছিলেন। সে বলল, হে আল্লাহর নবী! আমার একজন স্ত্রী ছিল। আমি তার উপর আরেকজনকে বিবাহ করেছি। এরপর আমার প্রথম স্ত্রী দাবি করছে যে সে আমার নতুন স্ত্রীকে একবার বা দুইবার দুধ পান করিয়েছে। তখন আল্লাহর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এক ঢোক বা দুই ঢোক পান করার কারণে হুরমত (বিবাহে নিষেধাজ্ঞা) প্রমাণিত হয় না।

মুখতাসার সহীহ মুসলিম (878)