879 - عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ كَانَ فِيمَا أُنْزِلَ مِنْ الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ ثُمَّ نُسِخْنَ بِخَمْسٍ مَعْلُومَاتٍ فَتُوُفِّيَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَهي(3) فِيمَا يُقْرَأُ مِنْ الْقُرْآنِ. (م 4/ 167)
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বললেন, যা কিছু কুরআন থেকে নাযিল হয়েছিল, তার মধ্যে ছিল যে দশটি নির্দিষ্ট স্তন্যপান (বিবাহ) হারাম করে দেয়। অতঃপর তা পাঁচটি নির্দিষ্ট স্তন্যপান দ্বারা মানসুখ (রহিত) করা হয়। যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তেকাল করেন, তখনও তা কুরআনের পঠিত অংশগুলোর মধ্যে বিদ্যমান ছিল।

মুখতাসার সহীহ মুসলিম (879)