804 - عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ أَحَقَّ الشَّرْطِ أَنْ يُوفَى بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ. (م 4/ 140)
উকবাহ ইবনে আমের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, নিশ্চয়ই শর্তগুলোর মধ্যে সেই শর্তটিই সবচেয়ে বেশি পূরণের যোগ্য, যার মাধ্যমে তোমরা (তোমাদের জন্য) স্ত্রী সঙ্গম হালাল করেছ।
মুখতাসার সহীহ মুসলিম (804)