803 - عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ الْأَيِّمُ(1) أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا وَالْبِكْرُ تُسْتَأْذَنُ في نَفْسِهَا وَإِذْنُهَا صُمَاتُهَا. (م 4/ 141)
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: আইয়িম (পূর্বে বিবাহিতা নারী) তার অভিভাবকের চেয়ে নিজের বিষয়ে অধিক হকদার। আর কুমারীর কাছে তার নিজের বিষয়ে অনুমতি চাওয়া হবে এবং তার অনুমতি হলো তার নীরবতা।

মুখতাসার সহীহ মুসলিম (803)