769 - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ المِغْفَرُ(4) فَلَمَّا نَزَعَهُ جَاءَهُ رَجُلٌ فَقَالَ ابْنُ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ فَقَالَ اقْتُلُوهُ. (م 4/ 111)
আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মক্কা বিজয়ের বছর যখন মক্কায় প্রবেশ করলেন, তখন তাঁর মাথায় শিরস্ত্রাণ ছিল। যখন তিনি সেটি খুলে ফেললেন, এক ব্যক্তি তাঁর কাছে এসে বললো, ইবনু খাতাল কা'বার পর্দাসমূহ ধরে ঝুলে আছে। তিনি বললেন, "তোমরা তাকে হত্যা কর।"
মুখতাসার সহীহ মুসলিম (769)