768 - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ الْأَنْصَارِيِّ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ وَقَالَ قُتَيْبَةُ دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ بِغَيْرِ إِحْرَامٍ. (م 4/ 111)
জাবির ইবনে আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয় আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মক্কায় প্রবেশ করেছিলেন। আর কুতায়বা বলেছেন যে, তিনি মক্কা বিজয়ের দিন প্রবেশ করেছিলেন। তখন তাঁর মাথায় কালো রঙের পাগড়ি ছিল এবং তিনি ইহরাম অবস্থায় ছিলেন না।
মুখতাসার সহীহ মুসলিম (768)