750 - عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما أَنَّ الْعَبَّاسَ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ رضي الله عنه اسْتَأْذَنَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيتَ بِمَكَّةَ لَيَالِي مِنًى مِنْ أَجْلِ سِقَايَتِهِ فَأَذِنَ لَهُ. (م 4/ 86)
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নিশ্চয়ই আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট অনুমতি চাইলেন যে, তিনি যেন তাঁর ‘সিকায়াহ’ (হাজিদের পানি পান করানোর দায়িত্ব)-এর কারণে মিনার রাত্রিগুলো মক্কায় অতিবাহিত করতে পারেন। অতঃপর তিনি তাকে অনুমতি দিলেন।

মুখতাসার সহীহ মুসলিম (750)