751 - عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللهِ الْمُزَنِيِّ قَالَ كُنْتُ جَالِسًا مَعَ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما عِنْدَ الْكَعْبَةِ فَأَتَاهُ أَعْرَابِيٌّ فَقَالَ مَا لِي أَرَى بَنِي عَمِّكُمْ يَسْقُونَ الْعَسَلَ وَاللَّبَنَ وَأَنْتُمْ تَسْقُونَ النَّبِيذَ؟(3) أَمِنْ حَاجَةٍ بِكُمْ أَمْ مِنْ بُخْلٍ فَقَالَ ابْنُ عَبَّاسٍ الْحَمْدُ لِلَّهِ مَا بِنَا مِنْ حَاجَةٍ وَلَا بُخْلٍ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى رَاحِلَتِهِ وَخَلْفَهُ أُسَامَةُ فَاسْتَسْقَى فَأَتَيْنَاهُ بِإِنَاءٍ مِنْ نَبِيذٍ فَشَرِبَ وَسَقَى فَضْلَهُ أُسَامَةَ وَقَالَ أَحْسَنْتُمْ وَأَجْمَلْتُمْ كَذَا فَاصْنَعُوا فَلَا نُرِيدُ تَغْيِيرَ مَا أَمَرَ بِهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم. (م 4/ 86 - 87)
বাকর ইবন আব্দুল্লাহ আল-মুযানী থেকে বর্ণিত, তিনি বলেন: আমি কা'বার নিকট ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এর সাথে বসে ছিলাম। তখন তার কাছে এক বেদুঈন এসে বলল: আমার কী হলো যে আমি দেখছি, আপনাদের চাচাতো ভাইয়েরা মধু ও দুধ পান করাচ্ছে, আর আপনারা পান করাচ্ছেন নাবীয? এটি কি আপনাদের দারিদ্রতার কারণে, নাকি কৃপণতার কারণে? ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে কোনো দারিদ্রতাও নেই, আর কৃপণতাও নেই। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর বাহনের উপর সওয়ার হয়ে (আমাদের কাছে) এলেন, তাঁর পিছনে ছিলেন উসামা। তিনি পান করতে চাইলেন। তখন আমরা তাঁকে নাবীযভর্তি একটি পাত্র দিলাম। তিনি পান করলেন এবং তাঁর অবশিষ্ট (পানীয়) উসামাকে পান করালেন। আর বললেন: তোমরা উত্তম কাজ করেছ এবং ভালো কাজ করেছ। এরূপই করো। আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আদেশকৃত কোনো পরিবর্তন চাই না।
মুখতাসার সহীহ মুসলিম (751)