706 - عن ابْنِ جُرَيْجٍ قَالَ قُلْتُ لِعَطَاءٍ أَسَمِعْتَ ابْنَ عَبَّاسٍ يَقُولُ إِنَّمَا أُمِرْتُمْ بِالطَّوَافِ وَلَمْ تُؤْمَرُوا بِدُخُولِهِ قَالَ لَمْ يَكُنْ يَنْهَى عَنْ دُخُولِهِ وَلَكِنِّي سَمِعْتُهُ يَقُولُ أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ رضي الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا دَخَلَ الْبَيْتَ دَعَا في نَوَاحِيهِ كُلِّهَا وَلَمْ يُصَلِّ فِيهِ حَتَّى خَرَجَ فَلَمَّا خَرَجَ رَكَعَ في قُبُلِ الْبَيْتِ رَكْعَتَيْنِ وَقَالَ هَذِهِ الْقِبْلَةُ قُلْتُ لَهُ مَا نَوَاحِيهَا أَفِي زَوَايَاهَا قَالَ بَلْ في كُلِّ قِبْلَةٍ مِنْ الْبَيْتِ. (م 4/ 98)
ইবনু জুরাইজ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আত্বা-কে জিজ্ঞেস করলাম, আপনি কি ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বলতে শুনেছেন যে, তোমাদেরকে শুধু তাওয়াফ করার নির্দেশ দেওয়া হয়েছে, এর অভ্যন্তরে প্রবেশ করার নির্দেশ দেওয়া হয়নি? তিনি (আত্বা) বললেন, তিনি (ইবনু আব্বাস) প্রবেশ করতে নিষেধ করতেন না। তবে আমি তাঁকে বলতে শুনেছি যে, আমাকে উসামা ইবনু যায়িদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) অবহিত করেছেন যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন বাইতুল্লাহর অভ্যন্তরে প্রবেশ করলেন, তখন তিনি এর সকল দিকে দু'আ করলেন, তবে বের হওয়ার আগ পর্যন্ত তার মধ্যে সালাত আদায় করেননি। এরপর যখন তিনি বের হলেন, তখন বাইতুল্লাহর সামনে দুই রাকআত সালাত আদায় করলেন এবং বললেন, এটাই কিবলা। আমি (ইবনু জুরাইজ) তাঁকে (আত্বা-কে) জিজ্ঞেস করলাম, 'এর দিকগুলো' বলতে কী বোঝায়? এটা কি এর চারপাশের কোণ? তিনি বললেন, না, বরং বাইতুল্লাহর প্রত্যেক কিবলার দিকে।
মুখতাসার সহীহ মুসলিম (706)