705 - عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ قَدِمَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَوْمَ الْفَتْحِ فَنَزَلَ بِفِنَاءِ الْكَعْبَةِ وَأَرْسَلَ إِلَى عُثْمَانَ بْنِ طَلْحَةَ فَجَاءَ بِالْمِفْتَحِ فَفَتَحَ الْبَابَ قَالَ ثُمَّ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَبِلَالٌ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ ابْنُ طَلْحَةَ وَأَمَرَ بِالْبَابِ فَأُغْلِقَ فَلَبِثُوا فِيهِ مَلِيًّا ثُمَّ فَتَحَ الْبَابَ فَقَالَ عَبْدُ اللهِ فَبَادَرْتُ النَّاسَ فَتَلَقَّيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم خَارِجًا وَبِلَالٌ عَلَى إِثْرِهِ فَقُلْتُ لِبِلَالٍ هَلْ صَلَّى فِيهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ قُلْتُ أَيْنَ قَالَ بَيْنَ الْعَمُودَيْنِ تِلْقَاءَ وَجْهِهِ قَالَ وَنَسِيتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى. (م 4/ 95)
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মক্কা বিজয়ের দিন আগমন করলেন এবং কা‘বার প্রাঙ্গণে অবস্থান করলেন। তিনি উসমান ইবনু তালহার নিকট লোক পাঠালেন। তখন তিনি চাবি নিয়ে আসলেন এবং দরজাটি খুলে দিলেন। তিনি বলেন, অতঃপর নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), বিলাল, উসামা ইবনু যায়দ এবং উসমান ইবনু তালহা (কা‘বার) ভেতরে প্রবেশ করলেন। আর তিনি দরজা বন্ধ করার নির্দেশ দিলেন। এরপর তাঁরা সেখানে দীর্ঘ সময় অবস্থান করলেন। অতঃপর দরজা খোলা হলো। আবদুল্লাহ (ইবনু উমর) বলেন, আমি মানুষের (ভিড়ের) আগেই এগিয়ে গেলাম এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে সাক্ষাৎ করলাম যখন তিনি বের হয়ে আসছিলেন। আর বিলাল (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর পিছনে পিছনে ছিলেন। আমি বিলালকে বললাম, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কি এর ভেতরে (কা‘বার ভেতরে) সালাত আদায় করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, কোথায়? তিনি বললেন, তাঁর মুখ বরাবর দুটি খুঁটির মাঝে। ইবনু উমর বলেন, আমি তাঁকে কত রাক্আত সালাত আদায় করেছেন, তা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম।

মুখতাসার সহীহ মুসলিম (705)