704 - عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ سَأَلْنَا ابْنَ عُمَرَ رضي الله عنهما عَنْ رَجُلٍ قَدِمَ بِعُمْرَةٍ فَطَافَ بِالْبَيْتِ وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ أَيَأْتِي امْرَأَتَهُ فَقَالَ قَدِمَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ سَبْعًا وَقَدْ كَانَ لَكُمْ في رَسُولِ اللهِ أُسْوَةٌ حَسَنَةٌ. (م 4/ 53)
আবদুল্লাহ ইবন উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আমরা এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, যে উমরাহ পালনের উদ্দেশ্যে এসে বাইতুল্লাহর তাওয়াফ করেছে, কিন্তু সাফা ও মারওয়ার মধ্যে সাঈ করেনি— সে কি তার স্ত্রীর কাছে যেতে পারবে? তখন তিনি বললেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) (মক্কায়) এসে বাইতুল্লাহ সাতবার তাওয়াফ করেছিলেন, মাকামের পিছনে দু’রাকাআত সালাত আদায় করেছিলেন এবং সাফা ও মারওয়ার মধ্যে সাতবার সাঈ করেছিলেন। আর তোমাদের জন্য আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মধ্যে উত্তম আদর্শ রয়েছে।
মুখতাসার সহীহ মুসলিম (704)