703 - عَنْ وَبَرَةَ قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ ابْنِ عُمَرَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ أَيَصْلُحُ لِي أَنْ أَطُوفَ بِالْبَيْتِ

قَبْلَ أَنْ آتِيَ الْمَوْقِفَ فَقَالَ نَعَمْ فَقَالَ فَإِنَّ ابْنَ عَبَّاسٍ يَقُولُ لَا تَطُفْ بِالْبَيْتِ حَتَّى تَأْتِيَ الْمَوْقِفَ فَقَالَ ابْنُ عُمَرَ فَقَدْ حَجَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ قَبْلَ أَنْ يَأْتِيَ الْمَوْقِفَ فَبِقَوْلِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَحَقُّ أَنْ تَأْخُذَ أَوْ بِقَوْلِ ابْنِ عَبَّاسٍ إِنْ كُنْتَ صَادِقًا. وفي رواية: رأينا رسول الله صلى الله عليه وسلم أحرم بالحج وطاف بالبيت وسعى بين الصفا والمروة. (م 4/ 53)
ওয়াবারা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু উমারের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) নিকট বসা ছিলাম। তখন তাঁর নিকট এক ব্যক্তি আসলো এবং বলল, আমি কি মাওকিফে (আরাফাতের অবস্থানে) যাওয়ার পূর্বে বায়তুল্লাহর তাওয়াফ করতে পারি? তিনি বললেন: হ্যাঁ। লোকটি বলল: কিন্তু ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তো বলেন, আপনি মাওকিফে না যাওয়া পর্যন্ত বায়তুল্লাহর তাওয়াফ করবেন না। তখন ইবনু উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তো হাজ্জ করেছেন এবং তিনি মাওকিফে যাওয়ার পূর্বেই বায়তুল্লাহর তাওয়াফ করেছেন। যদি তুমি সত্যবাদী হও, তাহলে রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কথা গ্রহণ করা তোমার জন্য অধিক যুক্তিসঙ্গত, নাকি ইবনু আব্বাসের (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কথা?

অন্য এক বর্ণনায় আছে: আমরা রাসূলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দেখেছি, তিনি হাজ্জের ইহরাম বাঁধলেন, বায়তুল্লাহ তাওয়াফ করলেন এবং সাফা ও মারওয়ার মধ্যে সাঈ করলেন।

মুখতাসার সহীহ মুসলিম (703)